
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ০২টি পলিথিন কারখানা টাস্কর্ফোস অভিযান চালিয়ে পলিথিন তৈরীর ১৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের কাঁচামাল জব্দকরে কারখানা দুটি সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কারখানার মালিক ফজলুর রহমান ও আব্দুর রাজ্জাক নামের দু‘জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার বিনেরপোতা নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত ০২টি পলিথিন ফ্যাক্টরিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম সহ টাস্কর্ফোসের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত