By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় প্রচন্ড খরায় আম বাগান থেকে ঝরে পড়ছে চাষিদের স্বপ্ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় প্রচন্ড খরায় আম বাগান থেকে ঝরে পড়ছে চাষিদের স্বপ্ন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় প্রচন্ড খরায় আম বাগান থেকে ঝরে পড়ছে চাষিদের স্বপ্ন

Last updated: 2025/04/07 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : চলমান তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড খরা ও পোকার উপদ্রবে ঝরছে সাতক্ষীরার আম চাষিদের স্বপ্ন। কীটনাশক ও পানি দিয়ে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। আবহাওয়া অনুকূলে না থাকায় বৃষ্টির অভাবে এমন অবস্থায় ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে দিনদিন দাবদাহ যতোই বাড়ছে আম চাষিদের কপালে চিন্তার ভাজ ততই স্থায়ী হচ্ছে। আর জেলা কৃষি বিভাগ বলছেন, টানা তীব্র গরমে আম টিকিয়ে রাখতে বাগান মালিকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। তবে কী পরিমাণ আমের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারেনি জেলা কৃষি বিভাগ।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে। তাপমাত্রা বাড়ে যাওয়ায় টানা তীব্র গরমের ফলে এবার কালবৈশাখীর কবলে পড়তে পারে আমবাগান। গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরায় গড় তাপমাত্রা ৩৫থেকে ৩৭ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তার সঙ্গে যোগ হয়েছে অনাবৃষ্টি। ফলে তীব্র খরায় আম বাগান গুলোতে দেখা দিয়েছে পানিশূন্যতা। এরইমধ্যে বিভিন্ন বাগানে ঝরে পড়ছে আম।
সাতক্ষীরার তালা উপজেলার আম চাষি শেখ ইজার আলী, মোহাম্মদ জাকির হোসেন আনোয়ার হোসেন আনসার আলী আমিনুর রহমান রমজান মোল্লা শওকত গাজী আনসার আলী, নূর মোহাম্মদ বলেন ‌চলমান তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড খরা ও পোকার উপদ্রবে ঝরছে আম চাষিদের স্বপ্ন। কীটনাশক ও পানি দিয়ে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। এমন অবস্থায় ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। দাবদাহ যতোই বাড়ছে আম চাষিদের কপালে চিন্তার ভাজ ততই স্থায়ী হচ্ছে।তবে বিরুপ ‌‌আবহাওয়ার কারনে এবছর আমের ফলন বিগত কয়েক বছরের তুলনা অনেক কম। এরপর বৃষ্টি না থাকায় আমের কিছু রোগ দেখা দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে আম গাছের এক ধরনের সাদা পোকা। এই পোকা গুলো থাকলে আমের ক্ষতি হচ্ছে।
তারা ‌আরও বলেন, তবে তাপপ্রবাহের কারণে কয়েকদিন থেকে গাছের গোড়ায় পানি দিচ্ছি। কিছু কিছু আমের গুটি গাছেই শুকিয়ে ঝরে পড়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ এই প্রতিপাদকে ‍বলেন, গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরায় গড় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ডিগ্রির ঘরে ওঠানামা করছে। তার সঙ্গে যোগ হয়েছে অনাবৃষ্টি।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টানা তীব্র গরমে ঝরে পড়ে যাচ্ছে, আম টিকিয়ে রাখতে বাগান মালিকদের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আম চাষিদের সঙ্গে কাজ করছেন।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় ৫ হাজার ১১৮ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। চলতি বছর ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা ব্যহাত হওয়ার কোন আশংকা নেই।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে আমের বোটার আঠা শুকিয়ে ঝরছে আমের গুটি। গুটি ঝরা রোধে সেচের পরামর্শ দেওয়া হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোমরা বন্দর দিয়ে দ্বিগুণের বেশি রসুন আমদানি
Next Article নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৫
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 45 minutes ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করেছে তার্কিশ এয়ার

By Staff Reporter 5 hours ago
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By Correspondent 45 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 6 hours ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?