By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় বড়দল-খাজরা সড়কের বেহাল দশা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় বড়দল-খাজরা সড়কের বেহাল দশা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বড়দল-খাজরা সড়কের বেহাল দশা

Last updated: 2025/09/26 at 3:06 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নের সংযোগ সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক খুঁড়ে ফেলে রাখায় বৃষ্টির পানিতে কাঁদায় পরিণত হয়েছে। ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। এতে করে অসুস্থ ও গর্ভবতী নারী, ছোট শিশু ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে চরম বিপাকে পড়েছেন তাদের পরিবার।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল–খাজরা সংযোগ সড়ক কাদা–জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী। ছবি: সময় সংবাদ

স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর ২০২৩ সালে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও কয়েকদিন পরেই ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। এর ফলে সড়কটি বর্তমানে ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। বিশেষ করে চেউটিয়া টু খাজরা বাজার অংশে সড়ক খুঁড়ে রাখায় বৃষ্টির সময় কাদা ও জলাবদ্ধতার কারণে মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় তিন বছর ধরে এই দুরবস্থার মধ্যে রয়েছেন তারা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘খাজরা ইউনিয়ন অবহেলিত একটি এলাকা। খাজরা টু চেউটিয়া ও বড়দল টু খাজরা সড়ক মরণকূপে পরিণত হয়েছে। যেন দেখার কেউ নেই

একই অভিযোগ করেন স্থানীয় প্রধান শিক্ষক শংকর মণ্ডল। তিনি বলেন, ‘গত তিন বছর আগে ঢাকার এক ঠিকাদার রাস্তা খুঁড়ে রেখে চলে যাওয়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন, ‘রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে এক বছর আগে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে।’ তবে তিনি স্বীকার করেন, আধা কিলোমিটার বক্স সেকশন করার অনুমোদন থাকায় সেই অংশ খুঁড়ে রাখা হয়েছে, যা এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, বড়দল টু চেউটিয়া ফটিকখালী ভায়া খাজরা প্রায় তিন কিলোমিটার সড়ক নির্মাণের জন্য মেসার্স এসআর ট্রেডার্সের সঙ্গে প্রায় তিন কোটি টাকায় চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

জন্মভূমি ডেস্ক September 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Next Article সাতক্ষীরায় তিন মাসে ৬৩২ অপরাধ, নিহত ৯
আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তেল আমদানির জন্য জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনামহানগর

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ– হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তেল আমদানির জন্য জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
খুলনাজাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের নির্দেশে খুলনায় শহীদ ও নির্যাতিত ৭৩ ভুক্তভোগী পরিবারে আর্থিক সহায়তা বিতরণ

By Nayon Islam 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?