By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা, জনগণ ও অবকাঠামো সংকটে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা, জনগণ ও অবকাঠামো সংকটে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা, জনগণ ও অবকাঠামো সংকটে

Last updated: 2025/10/29 at 11:01 AM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরা জেলা জজ আদালতে জনবল ও অবকাঠামো সংকটে বিঘ্নিত হচ্ছে বিচারিক সেবা। ফলে ভোগান্তি বাড়ছে বিচারপ্রার্থীদের। সংশ্লিষ্ট দপ্তর এসব সমস্যা সমাধানে আশু ব্যবস্থা গ্রহণ না করলে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।
জানা যায়, জেলা জজ আদালতের অধীনে অন্যান্য আদালত গুলোতে বিচারাধীন মামলা রয়েছে ৫৭ হাজার ১০৬টি। এরমধ্যে সিভিল মামলা ৪৩ হাজার ৮০৯টি এবং ক্রিমিনাল মামলা রয়েছে ১৩ হাজার ২৯৭টি। এসব মামলার বিচার কাজ পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ের ১৭টি আদালতের কার্যক্রম বর্তমানে চলমান আছে। জেলা জজ আদালতের তিন তলা ভবনের সকল কক্ষে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন আদালতের সেরেস্তা ও দপ্তর সমূহের কার্যক্রম অপেক্ষাকৃত ছোট আয়তনের কক্ষে চলমান থাকায় দাপ্তরিক কার্যক্রম ও নথি ব্যবস্থাপনা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।
এছাড়া অতি সম্প্রতি সাতক্ষীরা জেলায় আরও ১৬টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে। কিন্তু আদালত ভবনের উর্ধমুখী সম্প্রসারণের সুযোগ না থাকায় উক্ত আদালত সমূহের এজলাস ও দপ্তরের জন্য কিভাবে কক্ষ বরাদ্দ সম্ভব হবে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে চলমান আদালত সমূহের সহায়ক কর্মচারীদের জন্য ১২৯টি পদ থাকলেও তার মধ্যে ৩২টি পদে এই মুহূর্তে কোন জনবল নাই। ফলে তীব্র জনবল সংকটে ভুগছে দাপ্তরিক সেবা। তাছাড়াও নবসজ্জিত ১৬ টি আদালতের জন্য এখনো কোনো জনবল কাঠামো তৈরি হয়নি মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিদ্যমান আদালত সমূহের মধ্যে যুগ্ম জেলা জজ ২য় আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কোন জনবল কাঠামো না থাকায় ভোগান্তি বাড়ছে। একই সহায়ক কর্মচারীকে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে।
এসব আদালতের জনবল ও অবকাঠামো সংকটের দিকটি নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তর আশু ব্যবস্থা গ্রহণ না করলে সাতক্ষীরার বিচারপ্রার্থী সাধারণ জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে মর্মে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম জানান, ৩,৮৫৮.৩৩ বর্গ কিলোমিটার আয়তনের ২২ লক্ষেরও বেশি জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরা জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জেলা সদরে অবস্থিত জেলা ও দায়রা জজ সহ অন্যান্য আদালতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন বিচারিক সেবা প্রাপ্তির প্রত্যাশায়। বর্তমানে এখানে ১৭টি আদালতের কার্যক্রম চলমান আছে এবং আরও নতুন করে ১৬টি আদালত সৃষ্টি করা হয়েছে। এসব আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবলের পাশাপাশি অবকাঠামোগত সংকট নিরাসন জরুরী। এ জন্য আমরা আইনজীবী সমিতির পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, স্বল্প সময়ে বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার দিতে বর্তমান সরকার সাতক্ষীরার জেলা জজ আদালতে নতুন করে ১৬টি আদালত সৃষ্টি করেছেন। যেটি ছিল সাতক্ষীরা বাসির দীর্ঘদিনের প্রাণের দাবি।
এখন দরকার, প্রয়োজনীয় সংখ্যক জনবল এবং অবকাঠামো নির্মাণ। সেটি দ্রুত নিশ্চিত করা না গেলে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ চরম আকার ধারন করবে। এই জন্য আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানাবো, যেন সাতক্ষীরার আদালতের জনবল ও অবকাঠামোগত সংকট সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাতক্ষীরা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান জেলা জজ আদালতের তিন তলা ভবনের সকল কক্ষে বর্তমানে কার্যক্রম চলমান আছে জানিয়ে বলেন, নতুন করে ১৬টি আদালত সৃষ্টি হওয়ায় এবং আদালত ভবনের উর্ধমুখী সম্প্রসারণের সুযোগ না থাকায় ঐ আদালত সমূহের এজলাস ও দপ্তরের কক্ষ বরাদ্দ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিলে সংকট সমাধান অনেকাংশে সহজ হবে বলেও জানান তিনি।

জন্মভূমি ডেস্ক October 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভরাট হচ্ছে সুন্দরবনের নদী ও খাল
Next Article সুন্দরবনে নৌকা ও কাকড়া ধরার চারুসহ ২ জেলে আটক
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?