By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

Last updated: 2026/03/15 at 2:34 PM
জন্মভূমি ডেস্ক 3 minutes ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (এসআরবিএম) বাস্তবায়নের অংশ হিসেবে সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটি।

সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সদস্য আব্দুস ছামাদ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য করিমন নেছা শান্তা ও হাবিবুর রহমান, প্রান্তিক যুব সংঘের ইমতি জামিল এবং বিডি ক্লিন সাতক্ষীরার উপ-সমন্বয়ক মো. ফাতিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, ট্রেজারার নাজমুল হাসান, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায়  খননের পরেও বেতনা ও মরিচ্চাপ নদী নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নদী ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ সংকট দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে।

বক্তারা বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়ন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, পলি ব্যবস্থাপনা সহজ হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

মানববন্ধন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, অনতি বিলম্বে বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন করা; পোল্ডারের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ আবদ্ধ নদীগুলো উন্মুক্ত করে ইছামতি, মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা; এবং নদী ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কর্মকাণ্ডে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বয় জোরদার করা।

বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সাতক্ষীরা যুব পানি কমিটির পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

জন্মভূমি ডেস্ক April 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 1 day ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?