By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরায় ভাড়া বাড়ি থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ভাড়া বাড়ি থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ভাড়া বাড়ি থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Last updated: 2023/06/13 at 2:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় একটি ভাড়া বাড়ি থেকে তানজিন সুলতানা জুঁই (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১২ জুন) দুপুর ১টার দিকে মাঝ সখিপুর গ্রামের দো-তলা বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারীর স্কুলছাত্রী  তানজিন সুলতানা জুই সাতক্ষীরার দেবহাটা উপজেলার  দক্ষিণ পারুলিয়া গ্রামের রওশন আলীর মেয়ে এবং পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বড়বোন জেসমিন সুলতানা আঁখির চিৎকার শুনে ওই বাড়িতে ছুটে গিয়ে স্কুল ছাত্রী তানজিন সুলতানা জুঁইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল তার মরদেহ। পাশেই পড়েছিল জুঁইয়ের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বসার টুল। এসময় জুঁইয়ের ফোনটিতে প্রিন্স নামে এক যুবকের বারবার ফোন দিতেও দেখেন তারা, তবে নিরাপত্তা ও প্রমানজনিত কারণে কেউ ওই যুবকের ফোন রিসিভ করেননি। পরে তারা দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, জুঁইয়ের বাবা-মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় বছর খানেক আগে তার মা তাদের রেখে কর্মসংস্থানের জন্য ওমানে চলে যান। এরপর কিছুদিন পারুলিয়াতে মৎস্য ব্যবসায়ী বাবার কাছে থাকলেও গত প্রায় ৭/৮ মাস জুঁই ও তার বড় বোন আঁখি মাঝ সখিপুরের আমজাদ হোসেন খোকনের ওই ভাড়া বাড়িতে থেকে পড়াশুনা করতেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তবে এর পিছনে প্রেম সংক্রান্ত বা অন্যকোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগের যোগ দেয়া ১২ প্রার্থীর মধ্যে হারলেন পাঁচ জন
Next Article কেসিসি নির্বাচন: আ’ লীগ প্রার্থী নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক নির্বাচিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে চাপিলা ইলিশ নিধন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

দাকোপে এডভোকেসি সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

অনিয়ম-দুর্নীতি-চাঁদাবাজিতে জর্জরিত কেসিসির পাইকারি কাঁচাবাজার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?