By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ভারতীয় মদসহ ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

Last updated: 2025/10/02 at 3:34 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরায় ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। বুধবার (১ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানে শিশুতলা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে । এছাড়া চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া মাঠ হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা বিওপির অভিযানে চারাবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা বিওপি ৫২ লাখ ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে ভাদিয়ালী ও মজুমদার হতে ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
এছাড়াও, বৈকারী বিওপির অভিযানে নতুনপাড়া হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানে ভাদিয়ালী মাঠ হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ষ্টোরে জমা রাখা হয়েছে। এদিকে পূথক  এক অভিযানে‌সাতক্ষীরা, ১ অক্টোবর ২০২৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মদ, শাড়ি, বোরকা ও ওষুধ জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন হিজলদী,  বৈকারী, তলুইগাছা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বুধবার দিনভর অবৈধভাবে আসা এসব  চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির একটি আভিযানিক দল কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান  থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন চারাবাড়ি নামক স্থান  থেকে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল আনারস বাগান নামক স্থান থেকে ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও মজুমদার নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও বোরকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল ভাদিয়ালী মাঠ নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। তবে চোরাকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়নি।
তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।

জন্মভূমি ডেস্ক October 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে উপদেষ্টার বক্তব্য
Next Article মৎস্যজীবিদের মাঝে হতাশা ও উৎকন্ঠা: ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শনিবার শুরু
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?