
সাতক্ষীরা প্রতিনিধি : স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা আঞ্চলিক কমিটির চড়ুই ভাতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল এলাকায় ডিসি ইকোপার্কে উক্ত চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার অরুন প্রকাশ বিশ্বাস।
জনতা ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলা শাখার ব্যবস্থাপক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সতক্ষীরা আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা এরিয়া অফিসের উপ-মহা ব্যাবস্থাপক মিজানুর রহমান, যশোর এরিয়া অফিসের উপ-মহা ব্যাবস্থাপক জাকির হোসেন, সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী মহাব্যাবস্থাপক রবিউল ইসলাম প্রমুখ। এসময় দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, পিলো পাসিং, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত