By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

Last updated: 2025/10/04 at 3:39 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন। কর্মসূচি শুরু হয় সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। এতে বক্তব্য দেন সংগঠনের সদর উপজেলা ইউনিটের সভাপতি মোশাররফ হোসেন, স্বাস্থ্য সহকারী রমেশ সাহা, আব্দুর রহিম, আফজাল হোসেন ও শারমিন নাহারসহ অন্যরা। বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে মজুরি বৈষম্য ও পদোন্নতিজনিত বঞ্চনার শিকার। সরকার পরিবর্তনের পর প্রতিবারই তাদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা আরও বলেন, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এই কর্মবিরতির কারণে প্রতিদিন সারা দেশের প্রায় দেড় লাখ শিশু নিয়মিত ইপিআই টিকাদান কর্মসূচির বাইরে থাকবে বলে তারা সতর্ক করেন। স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-নিয়োগ বিধিমালা সংশোধন, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা, ১৪তম গ্রেডে পদায়ন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে পদোন্নতি, কারিগরি পদমর্যাদার স্বীকৃতি এবং ধারাবাহিকভাবে উচ্চ গ্রেডে পদোন্নতির ব্যবস্থা। বক্তারা আরও জানান, আগামী ১২ অক্টোবর থেকে নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচিও স্থগিত করা হবে, যদি সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে কোনো উদ্যোগ নেওয়া না হয়। তারা অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দৌলতপুরে ইয়াবা, মোটর সাইকেল ও নকল বিড়িসহ আটক ৩
Next Article শ্যামনগরে বিএনপি কাউন্সিলারকে সাময়িক বহিষ্কার
আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরা ‌লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষে কৃষকের মুখে হাসি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

সামনে ঘূর্ণিঝড়ের মৌসুমে উপকূলে প্রস্তুতি প্রয়োজন

By Correspondent 8 hours ago
সাতক্ষীরা

যান্ত্রিক জীবনে হারিয়ে গেছে দক্ষিণাঞ্চলের হেলিকপ্টার!

By Correspondent 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?