By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ১৫০টাকার কাঁচা মরিচ হটাৎ ৪০০ টাকা কেজি!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ১৫০টাকার কাঁচা মরিচ হটাৎ ৪০০ টাকা কেজি!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ১৫০টাকার কাঁচা মরিচ হটাৎ ৪০০ টাকা কেজি!

Last updated: 2025/10/06 at 3:39 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ২০০ টাকা বেড়েছে। বর্তমানে পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। অথচ মাত্র একসপ্তাহ আগে পাইকারি বাজারে এই কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি।
সরেজমিনে রবিবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা গেছে পাইকারি বাজরে ভারতীয় আমদানি করা কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। খুচরা বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। মাত্র এক সপ্তাহ আগে সাতক্ষীরার বাজারে এই মরিচ বিক্রি হয়েছে পাইকারিতে ১০০ থেকে ১২০ টাকা কেজি। পূজার কারণে ভারতীয় কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান পাইকারি বিক্রেতারা।
ওই বড়বাজারে পাইকারি কাঁচামরিচ বিক্রেতা (আড়তদার) তুহিন আব্দুল্লাহ জানান, “আমরা আমদানিকারক প্রতিষ্ঠানের এজেন্টদের কাছ থেকে কাঁচামরিচ কিনে এনে আড়তে বিক্রি করি। পূজার কারণে ভোমরা পোর্ট বন্ধ থাকায় ভারত থেকে কাঁচামরিচ না আসার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। ফলে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। অনেক আমদানিকারক প্রতিষ্ঠান বন্ধের সুযোগ নিয়েছেন। বন্ধের সময় অল্প অল্প করে মরিচ বাজারে ছেড়েছেন। যে কারণে দামও বড়েছে।”
তিনি আরও বলেন, “এমনিতে এবছর কাঁচামরিচের ব্যবসায় লোকসান হচ্ছে। শুধুমাত্র আড়তদারি টিকিয়ে রাখতে ব্যবসা চালু রেখেছি। অন্য সময় আমার ঘরে মরিচের বস্তার জন্য পা দেওয়ার জায়গা থাকে না। আর এখন এই অল্প কিছু মরিচ নিয়ে বসে আছি। তবে গতকাল শনিবার থেকে পোর্ট খুলেছে। আশা করছি আগামী সোম-মঙ্গলবার থেকে মরিচের দাম স্বাভাবিক হয়ে আসবে।”
সুলতানপুর বড় বাজারে কাঁচামরিচ কিনতে আসা শহরের মুনজিতপুর এলাকার প্রবীর কুমার ঢালী জানান, গত সপ্তাহে যে মরিচ দেড়শ’ টাকা কেজি কিনেছি, এখন তা কিনতে হচ্ছে চারশ’ টাকায়। একশ গ্রাম কাাঁচামরিচ কিনলাম চল্লিশ টাকা দিয়ে। বাজারে কোন জিনিসের দামের উপর নিয়ন্ত্রণ নেই। বিক্রেতা ইচ্ছামত দাম বাড়িয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান।
বড়বাজারের খুচরা বিক্রেতা আমির আলী জানান, “আড়তদারি দিয়ে তিনশ’ টাকার উপরে কাঁচামরিচের কেজি কিনতে হচ্ছে। তারপর অনেক সময় পঁচা বের হয়। অনেক মরিচ নষ্ট হয়ে যায়। যে কারণে কেজি বিক্রি করছি সাড়ে তিনশ’, আর একশ’ গ্রাম দুইশ’ গ্রাম নিলে চারশ’ টাকা কেজি।”

জন্মভূমি ডেস্ক October 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দশমিনায় ইলিশ সংরক্ষনে মানববন্ধন অনুষ্ঠিত
Next Article কালীগঞ্জে দুর্র্ধষ ডাকাতি: আটক ৩
আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 7 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?