By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ
সাতক্ষীরা

সাতক্ষীরায় ৩৮২ কেজি ভেজাল মধু জব্দ

Last updated: 2023/02/10 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৮২ কেজি ভেজাল মধু ও মধু তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে। একইসাথে এই কাজে জড়িত থাকার অপরাধে জিন্দাগীর কাগুজী নামের এক কারিগরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে ভেজাল বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাগীর কাগুজীর বাড়িতে ভেজাল মধু তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ওই ব্যক্তি বাড়িতে না থাকায় তার স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক সেখান থেকে ৩৮২ কেজি ভেজাল মধু, ৪২ কেজি চিটাগুড় ও দেড় কেজি কালোজিরা জব্দ করা হয়। তার স্ত্রী স্বীকার করেছেন তারা চিটাগুড়ের সাথে ফিটকিরি ও ফ্লেভার সহ বিভিন্ন রাসায়নিকের মিশ্রন ঘটিয়ে মধু বানিয়ে তা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। মোখলেসুর রহমান আরও জানান, অভিযানে ভেজাল মধু তৈরীর প্রমান পাওয়ার পর সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ভেজাল মধু সহ বিভিন্ন সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে জেলেদের মাঝে উপকরণ বিতরণ
Next Article ডুবে যাওয়া জাহাজের সার মিশে গেলো পানিতে!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 1 minute ago
জাতীয়

রেশনিংয়ের আগেই ৭ দিনে পৌনে ২ লাখ টন তেল ডিলারদের হাতে!

By Tanvir 7 minutes ago
জাতীয়

জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার

By Tanvir 11 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 15 hours ago
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?