By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ‌৪২ বছরের ঐতিহ্য ভেঙে ইতিহাস গড়লেন আফরোজা!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ‌৪২ বছরের ঐতিহ্য ভেঙে ইতিহাস গড়লেন আফরোজা!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ‌৪২ বছরের ঐতিহ্য ভেঙে ইতিহাস গড়লেন আফরোজা!

Last updated: 2025/11/11 at 1:19 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরায় ৪২ বছরের ঐতিহ্য ভেঙে ইতিহাস গড়লেন ডিসি আফরোজা আক্তার ‌।প্রথম ডিসি থেকে শুরু করে সাতক্ষীরার ইতিহাসের প্রধান সারথিদের পূর্ণাঙ্গ তালিকা
আসাদুজ্জামান সরদার: ১৯৮৪ সালের ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা মহকুমা জেলায় উন্নীত হওয়ার পর থেকে শুরু হয় এক গৌরবময় প্রশাসনিক পথচলা। দীর্ঘ ৪২ বছরেরও বেশি সময় ধরে ২২ জন পুরুষ কর্মকর্তা জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদে নেতৃত্ব দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেই ইতিহাসেই যুক্ত হলো নতুন এক মাইলফলক হিসেবে আফরোজা আখতারের নাম। যিনি জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক। বর্তমান জেলা প্রশাসকের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করেছে সরকার।
এই পরিবর্তনের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। তবে এর শেকড় খুঁজে পাওয়া যায় চার দশক আগে, যখন জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আমিনুর রহমান।
তিনি ১৯৮৪ সালের ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলার প্রথম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন এবং ৪ জুন ১৯৮৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার সময়েই সাতক্ষীরা জেলা প্রশাসনের আনুষ্ঠানিক কাঠামো ও প্রশাসনিক কার্যক্রমের ভিত্তি গড়ে ওঠে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাতক্ষীরার প্রশাসনিক যাত্রা ১৯৮৪ সালে শুরু হলেও এ জেলার ইতিহাস, ভৌগোলিক অবস্থান ও মানবসম্পদ উন্নয়নে প্রশাসনের ভূমিকা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাতক্ষীরার প্রথম ডিসি থেকে শুরু করে পর্যায়ক্রমে যাঁরা জেলার প্রশাসনিক দায়িত্বভার বহন করেছেন, তাঁদের তালিকা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো- মো. আমিনুর রহমানের পর খন্দকার শহিদুল ইসলাম ৪ জুন ১৯৮৫ থেকে ২৫ জুলাই ১৯৮৭ পর্যন্ত জেলার প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তার পর দায়িত্ব নেন ভূঁইয়া রফিকউদ্দিন আহমেদ, যিনি ২৫ জুলাই ১৯৮৭ থেকে ৭ জুলাই ১৯৯০ পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
কাতেবুর রহমান ৭ জুলাই ১৯৯০ সালে যোগ দিয়ে ১৭ আগস্ট ১৯৯২ পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার পর মুজিবুর রহমান ১৭ আগস্ট ১৯৯২ থেকে ৪ জানুয়ারি ১৯৯৫ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালের ১৯ জানুয়ারি দায়িত্ব নেন মুহাম্মদ আব্দুল সালাম। তিনি ৯ সেপ্টেম্বর ১৯৯৭ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর দেবব্রত খীসা ৩ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ১১ আগস্ট ১৯৯৮ পর্যন্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
সায়ফুল আলম ১১ আগস্ট ১৯৯৮ থেকে ২ এপ্রিল ২০০০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পর দায়িত্ব নেন মো. আব্দুল মতিন চৌধুরী, যিনি ২ এপ্রিল ২০০০ থেকে ১২ জানুয়ারি ২০০৩ পর্যন্ত দায়িত্বে ছিলেন।
এরপর এ.ওয়াই.এম একরামুল হক ১২ জানুয়ারি ২০০৩ থেকে ১৯ জুলাই ২০০৪ পর্যন্ত, মো. ইলিয়াস ১৯ জুলাই ২০০৪ থেকে ১১ সেপ্টেম্বর ২০০৬ পর্যন্ত এবং এবিএম সিরাজুল হক ২৬ সেপ্টেম্বর ২০০৬ থেকে ১৯ নভেম্বর ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের ১৯ নভেম্বর থেকে মোহাম্মদ কেফায়েত উল্লাহ দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ আগস্ট ২০০৮ পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার পর মিজানুর রহমান ১ সেপ্টেম্বর ২০০৮ থেকে ২০ এপ্রিল ২০০৯ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে মো. আব্দুল সামাদ ২০ এপ্রিল ২০০৯ থেকে ৫ ফেব্রুয়ারি ২০১২ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর ড. আনোয়ার হোসেন হাওলাদার ৫ ফেব্রুয়ারি ২০১২ থেকে ২৫ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন। নাজমুল আহসান ২৫ ডিসেম্বর ২০১৩ থেকে ২৬ জানুয়ারি ২০১৬ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসক ছিলেন। এরপর আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন ২৬ জানুয়ারি ২০১৬ থেকে ৬ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পর মোহাম্মদ ইফতেখার হোসেন ৬ মার্চ ২০১৮ থেকে ৯ অক্টোবর ২০১৮ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর এস এম মোস্তফা কামাল ৯ অক্টোবর ২০১৮ থেকে ১০ মে ২০২১ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর হুমায়ুন কবির ১০ মে ২০২১ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পরে তিনি দায়িত্ব হস্তান্তর করেন মোস্তÍাক আহমেদের কাছে, যিনি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন পেয়েছেন।
এছাড়া জেলা প্রশাসকের ওয়েব সাইটে এক নম্বরে এসডিও হিসেবে নবাব আব্দুল লতিফের নামের পাশে কোন তারিখ উল্লেখ করা হয়নি এরপর দ্বিতীয় এসডি হিসেবে ১৯০৯ সালের পহেলা জানুয়ারি থেকে ১৯১১ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন অক্ষয় কুমার স্বর এবং ১৯৮৪ সালে ২৫ ফেব্রুয়ারি জেলা হওয়ার আগ পর্যন্ত ৪৯তম এসডিও হিসেবে দায়িত্ব পালন করেন এম.এ শুকুর।
বর্তমান জেলা প্রশাসক আফরোজা আখতার সাতক্ষীরার প্রশাসনিক ইতিহাসে এক নতুন মাইলফলক। প্রথম নারী হিসেবে এই পদে আসীন হওয়া তার জন্য যেমন গৌরবের, তেমনি জেলার নারী নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল আশা করেন।

জন্মভূমি ডেস্ক November 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ‌জলাবদ্ধ জমিতে ফলছে সোনার ফসল, কৃষকের মুখে হাসি
Next Article উপকূলবর্তী বাজারগুলোতে বর্জ্যব্যবস্থাপনা না থাকায় ফেলা হয় নদীতে
আরো পড়ুন
জাতীয়

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?