By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা

Last updated: 2025/09/23 at 2:02 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী ৪৮টি পূজা মণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালাচ্ছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার ও ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নগদ অর্থ ও মিষ্টি উপহার হিসেবে প্রদান করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের আওতায় পূজা অনুষ্ঠিত হবে। এসব এলাকায় ৪৮টি পূজা মণ্ডপের মধ্যে রয়েছে পদ্মশাখরা দুটি, ভোমরা একটি, গাজীপুর ৬টি, ঘোনা ৩টি, বাঁকাল ৪টি, বৈকারী একটি, কুশখালী ৩টি, তলুইগাছা দুটি, কাকডাঙ্গা ৪টি, ঝাউডাঙ্গা ১৫টি, মাদরা একটি, হিজলদী দুটি ও চান্দুরিয়া দুটি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রতিটি পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি নেওয়া হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
তিনি আরও বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যাতে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দেওয়া সম্ভব হয়।

জন্মভূমি ডেস্ক September 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌দুর্গা পূজা ঘিরে কদর বেড়েছে নারিকেলের
Next Article সাতক্ষীরায় কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার
আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?