By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চুয়াডাঙ্গায় গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চুয়াডাঙ্গায় গ্রেফতার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চুয়াডাঙ্গায় গ্রেফতার

Last updated: 2023/06/21 at 6:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিদেশে ও দেশে ব্যাংকে এবং ফুড অফিসে চাকুরি দেওয়ার নাম করে ৭০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহরিয়ার চৌধুরী নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সাতক্ষীরা সদর থানায় দায়ের করা প্রতারনার মামলায় বুধবার (২১ জুন) ভোর রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের আসমা গেষ্ট হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৭ মে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মাদ রাহাতুল্লাহ গাইনের ছেলে আসাদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত প্রতারক শাহরিয়ার চৌধুরী (৪২) কুমিল্লা জেলার সদর থানার দক্ষিনের তুলাতলি, বিজয়পুর গ্রামের শাহ আলম চৌধুরীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় বাদীর সাথে আসামী শাহরিয়ার চৌধুরীর আলাপ হয়। এই আলাপের সূত্র ধরে পরিচয়ের এক পর্যায় আসামী বলতে বাদীকে বলতে থাকে যে, সে বিদেশে লোক পাঠাতে পারে এবং কাউকে চাকুরী দেওয়র ক্ষেত্রে তার ভালো যোগাযোগ আছে। এরপর আসামীর সাথে যোগাযোগ করলে আসামী বাদীর আত্বীয় মোঃ আব্দুর রাজ্জাককে আই.এফ.আই.সি ব্যাংকে, সাদ্দাম হোসেন, মোমিনুল ইসলাম ও সাইফুল ইসলামকে ফুড অফিসে চাকুরি দিবে এবং শাহীনুর, নাজমুছ আহসান, শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে সৌদি আরবে পাঠাবে বলে প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হওয়ার পর ২০২২ সালের ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর প্রাইমারী স্কুলের সামনে রানু আপার বাড়িতে বসে বাদীর কাছ থেকে আসামী শাহরিয়ার চৌধুরী এককালিন ৭০ লক্ষ টাকা গ্রহণ করে। টাকা নেওয়ার পর আসামী ১০০ টাকার দু’টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত পড়িত করে যে, বাদীর লোকজনদের বিদেশে পাঠাতে না পারলে এবং চাকুরী দিতে না পারলে সে সমুদয় টাকা ফেরত দিবে। এসময় মৌখিখ ভাবে সে তিন মাসের সময় নেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আসামী বাদীর উক্ত আত্মীয় স্বজনদের স্ট্যাম্পের শর্ত অনুযায়ী চাকুরী দিতে না পারায় এবং বিদেশে পাঠাতে না পারায় তার নিকট টাকা ফেরত চাইলে সে আজকাল করে ঘুরাইতে থাকে এবং বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সময় ক্ষেপন করতে থাকে।

একপর্যায় আসামী বাদীর টাকা দিবে না বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। গত ১৪ মে বেলা ১১টার দিকে আসামীর মোবাইল নং- ০১৭১৮-৭৫১১১০ তে বাদীর মোবাইল নং- ০১৭৪৮-৯৩১০৮৮ থেকে রিং দিয়ে টাকা বিষয় আলাপ করলে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করতঃ টাকা ফেরত দিতে পারবে না বলে হুমকি ধামকি প্রদান করে ফোন কেটে দেয়। আসামী বাদীর প্রতি সরল বিশ্বাস স্থাপন করে বাদীর কাছ থেকে ৭০ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে।

এঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের মৃত মোহাম্মাদ রাহাতুল্লাহ গাইনের ছেলে ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান বাদী হয়ে প্রতারক শাহরিয়ার চৌধুরীকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে গত ২৭ মে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ জুন) ভোর রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের আসমা গেষ্ট হাউজে অভিযান চালিয়ে এক নারীসহ আসামী প্রতারক শাহরিয়ার চৌধুরীকে গ্রেপ্তার করে। পরে ওই নারীকে ছেড়ে দেয় হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়ের পর আসামী শাহরিয়ার চৌধুরী পলাতক ছিল। পরে চুয়াডাঙ্গা শহরের একটি গেস্ট হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আ.লীগ ক্ষমতায় থাকলে পাইকগাছা-কয়রায় সুপেয় পানির সংকট থাকবে না : এমপি বাবু
Next Article তালার নগরঘাটায় জমে উঠেছে ছাগলের হাট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?