সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে অবৈধভাবে মজুদকরা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপরে উপজেলার শ্রীউলার নাকতাড়া কালিবাড়ি বাজারের মারুফা খাতুনের মুদির দোকান থেকে এ বিপুল পরিমান পেট্রোল জব্দ করাহয়।
অভিযানে মুদি ব্যবসায়ী মারুফা খাতুনের দোকানের পিছনে কৌশলে ৪টা ড্রামের মধ্যে মজুদ রাখা ৮শ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। মারুফা খাতুন বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, মোঃ তাওহিদুল হাসান বলেন, মারুফা খাতুন ৪ টি ড্রামে পেট্রোল অবৈধভাবে মজুদ রেখে বেশি মূল্যে বিক্রি করছে এমন অভিযোগের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
উদ্ধার পেট্রোল উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে পাঁচ লিটার করে ৬০০ টাকার মূল্যে বিক্রি করা হয়েছে। বিক্রি করে সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। একই সাথে ওই মুদি ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত