By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরার উপকূলীয় মানুষের কান্না : মেগা প্রকল্পে দুর্নীতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার উপকূলীয় মানুষের কান্না : মেগা প্রকল্পে দুর্নীতি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় মানুষের কান্না : মেগা প্রকল্পে দুর্নীতি

Last updated: 2025/04/03 at 6:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : ‍্সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের জাপান সরকারের দেওয়া ৯৭কোটি টাকার রাস্তা ‌ সংস্কার ব্লক ব্লক নির্মাণ জিও বস্তা ডাম্পিং এই সমস্ত কাজের গুণগতমান ভালো না হওয়ায় এবং নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ লিমিটেডকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করে বিষয়টি এখন পরিষ্কার হয়ে গেছে সম্পূর্ণ লোক দেখানো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঠিকাদারের সাথে যোগাযোগের মাধ্যমে ঘটনাস্থলে যেয়ে জনগণের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করে এটা আদৌ সত্য না আজ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জরিমানার টাকা সরকারি-কশা গারে ‌জমা দেয়নি ,,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে তাল মিলিয়ে ম্যানেজ করে নিয়েছে, এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন এর সাথে কথা হলে তিনি পরিষ্কার বলেন আমি কোন ঠিকাদার কে জরিমানা করিনি জরিমানা করেছে পানি উন্নয়ন বোর্ড জরিমানার টাকা সরকারি কসাগারে ওইদিন জমা দিয়ে তার রশিদ পানি উন্নয়ন বোর্ডে জমা দেওয়ার কথা অথচ আজপর্যন্ত তার কিছুই হয়নি,, ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ লিমিটেডের বর্তমান স্বত্বাধিকারী সবুজ খান এই প্রতিবেদককে বলেন আমরা জরিমানার টাকা জমা দিতে যাব কেন আমাদের তো কাজের মেয়াদ ৩০ শে জুন পর্যন্ত বাড়িয়ে নিয়েছি ‌। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা ঠিকাদারী প্রতিষ্ঠান ৫০ লক্ষ টাকা জরিমানার বিষয়টি নিয়ে কোন মুখ খুলতে চাচ্ছে না তবে উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেছেন জরিমানা তো আমরা করেছি ত্রিশে জুনের মধ্য কাজ শেষ করলে জরিমানা দিতে হবে না আর কাজ শেষ না করলে যদি ঠিকাদার আবার মেয়াদ বাড়ায় তাহলে ওই টাকার জমা দেওয়া লাগবে না, এদিকে ওই কাজের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যানেজার ট্যাগ ফোর্স এর সাথে যোগাযোগ করে ৩ লক্ষ্য ‍৫০হাজার ‌জি বাস্তা বিক্রি করে১২ কোটি ৯৫ লক্ষ ‌টাকা এর মধ্য নিতে নিতে বাকি ছিল ২৫ লক্ষ টাকা এই ২৫ লক্ষ টাকা নিয়ে ঈদের দুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাকেই না জানিয়ে শ্যামনগর থেকে রাতারাতি লোপাট হয়েছে,। ঘটনাটি আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার মেগা প্রকল্পের দিকে প্রথমে খুব বেশি নেক।নজর না করায় এই সীমাহীন দুর্নীতি সংঘটিত হয়েছে,, সরকার সব সেক্টরে সংস্কার করছে কিন্তু ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড সে কারণে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালেনি ইউনিয়নের জাপান সরকারের দেওয়া ৯৭ কোটি টাকা ও গাবুরা ইউনিয়নের মেগা প্রকল্পের ১০৪৪ কোটি টাকা  হরি লোড করাছে ‍পানি উন্নয়ন বোর্ড,, এখানে বরাদ্দে থাকা মোট জিও বস্তার ‍ ৩০% ডাম্পিং হয়েছে বাকি ৭০% ভাগ জিও বস্তা ডাম্পিং না করে শত শত কোটি টাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকরকরেরা যথাক্রমে সুবেন্দ্র বিশ্বাস উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার উপবিভাগীয় প্রকৌশলী প্রিন্স রেজা উপসহকারী প্রকৌশলী রমিত হোসেন উপসহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ট্যাক্স ফর্সার কর্মকর্তারা লুটপাট করে ভাগ বাটারা করে নিয়েছে, এ ব্যাপারে গাবুরা ‍‌ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম ও ‌বুড়িগালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ শ্যামনগর উপজেলার সর্বস্তরের জনগণ সরকারের প্রতি দাবি জানিয়েছে এই দুটি প্রকল্পে পুকুর চুরি হচ্ছে সে কারণে কাজ দুটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারপূর্বক ব্যবস্থা বড়দার জন্য সাথে সাথে কাজ দুটির সেনাবাহিনীর তদারকিতে দেওয়ার জন্য দাবি জানিয়েছে। বিষয়টি জানার জন্য পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি, আর ফরিদুল ইসলাম এই ঘটনা করার পর থেকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারী বর্তমানে ফোন বন্ধ রেখেছে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না মেঘা প্রকল্পের অধীনে গাবুরা ইউনিয়নে একটি খাল খননে দুই কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে মাত্র ১৩ লক্ষ টাকার মাটি কেটে খালে পানি উত্তোলন করে দিয়েছে বাকি টাকা হাওয়া করে দিয়েছে টেক্সফোর্স ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা,, বিষয়টি নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিকার জন্য ‌সংবাদ সম্মেলন মানববন্ধন বিভিন্ন দপ্তরে ‌স্মারকলিপি দিয়ে আসছে তার বিস্তারিত নিম্নে দেওয়া হইল।সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (০৫ মার্চ ২০২৫) বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন অত্র উপজেলার সকল উন্নয়ন সংগঠন। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিন—পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার উপকুলীয় শ্যামনগরের সুন্দরবন লাগোয়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নটি একটি প্রসিদ্ধ জনপদ। এই ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী দ্বারা বেষ্টিত হওয়াতে বেড়ীবাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ন অবস্থানে রয়েছে। জেলে বাওয়ালী, মৌয়ালী, চুনুরী, দুনুরী, বাগদী, মুন্ডা, ঋষী, কাহার সহ নানা শ্রেণী পেশার প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস এখানে। জলবায়ু পরিবর্তন জনিত বাংলাদেশের নানাবিধ প্রাকৃতিক দুযোর্গের মধ্যে উপকুলীয় এই ইউনিয়নের নদীভাঙন একটি অত্যন্ত গুরুত্বপুর্ন প্রধান সমস্যা। নদী ভাঙন এর ফলে নদীর চর ও ভেড়ীবাঁধ পানির প্রবল চাপে ভেঙে যায়। এই নদীর বাঁধভাঙন এর মধ্য দিয়ে আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী একটি উচ্চ সম্ভাবনাময় উন্নয়নের পথে ধাবিত হচ্চি। এখানের বাগদা ও কাঁকড়া শিল্প পৃথিবী জুড়ে বিখ্যাত।বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মুকুন্দ পাইক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি রাণী, সিডিও’র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী মো. ফজলুল হক ও স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসী নানা প্রতিকুলতার মধ্য দিয়েও সকলের সম্মিলিত প্রয়াসে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা আব্যহত রেখেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জাপান বাংলাদেশ এর জাইকা প্রকল্পের মাধ্যমে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড অত্র ইউনিয়নের দাতিনাখালী সাংবাদিক আনিছুজ্জামান এর বাড়ী সংলগ্ন, পূর্ব দূর্গাবাটি ছবুর খায়ের বাড়ী হতে চেয়ারম্যানের ঘের পর্যন্ত এবং পূর্ব দূর্গাবাটি সাইক্লোন সেল্টারের উভয় পাশের ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্ত এই প্রকল্পের বা কাজের কোন নিয়ম নীতি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় মানুষেরা কিছুই জানে না। নেই কোন সিডিিউল ও সাইনবোর্ড। আমরা এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশেষ করে প্রকল্পের সিডিউল বা পরিকল্পনা ও বাজেট সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন তথ্য বা মতামত প্রকাশ করতে চায় না। এবং পানি উন্নয়ন বোডের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের ইচ্ছেমত স্বেচ্চাচারিতামুলক ভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ, সাংবাদিক সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে উক্ত কাজের কোন সমন্বয় বা যোগোযোগ নেই। তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ আলোচনা শুরু হলে বিগত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে বিরুদ্ধে মানববন্ধর করার পরিকল্পনা গৃহিত হয়। তিনি আরও বলেন, তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ ও আলোচনা শুরু হলে বিগত ইংরেজি ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা গৃহিত হয়। আরও জানাযায় তাদের প্রকল্পের মালামাল তৈরির মাঠটি মন্ত্রীর ভাগনে পরিচয়ে জোর দখল নেওয়া মৎস্য ঘের মালিকের খেসারত দিতে চেয়ে অধ্যবধি কোন পাত্তা দিচ্ছে না। তিনি বিভিন্ন যায়গায় অভিযোগ দায়ের করেছেন।মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাধ্যম হয়ে এ স্মারকলিপি গ্রহন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। এলাকাবাসী জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের অনিয়ম, দূর্নীতি ও কার্যক্রম বিলম্ব এর বিরুদ্ধে আপনার সুচন্তিত মতামত ও পদক্ষেপ গ্রহনের জোরালো আবেদন জানাচ্ছি। অনতি বিলম্বে তদন্ত পূর্বক উক্ত কার্যক্রম বন্ধ সহ টেকসই বাঁধ নির্মান ও প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নাধীন ভুক্তভোগী ঘেরমালিক তার নায্য ক্ষতি পূরণ তদন্ত পূর্বক বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সুদৃঢ় পদক্ষেপ কামনা করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুর্নীতিবাজ কর্মকর্তাদের আখের গোছানোর কারণেই উপকূলের মানুষ বারবার পানিতে ডুবছে
Next Article দশমিনায় কৃষকরা তাপদাহ ও অনাবৃষ্টিতে দিশেহারা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 11 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?