By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরার কেমিক্যাল মেশানো আম ধরা খেলো ঢাকায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার কেমিক্যাল মেশানো আম ধরা খেলো ঢাকায়
সাতক্ষীরা

সাতক্ষীরার কেমিক্যাল মেশানো আম ধরা খেলো ঢাকায়

Last updated: 2025/04/25 at 1:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : প্রতিবছররের মতো আবারও মাথাচাঁড়া দিয়ে উঠেছে সাতক্ষীরার অসাধু আম ব্যবসায়ীরা। এরইমধ্যে এ চক্রটি অপরিপক্ক গোবিন্দভোগ জাতের আম কেমিক্যাল দিয়ে পাঁকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে শুরু করেছে। আর এসব আমের চালান সাতক্ষীরা থেকে ঢাকা পৌঁছাতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন তারা।
অতুলনীয় স্বাদ ও মানের জন্য সাতক্ষীরার আমের আলাদা কদর রয়েছে দেশ জুড়ে। শুধু দেশেই নয়, বিগত বছরগুলোতে ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে সাতক্ষীরার আম। এতে বৈদেশিক মুদ্রা ঘরে আসার পাশাপাশি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছিল সাতক্ষীরার আমের সুনাম।
কিন্তু গেল কয়েক বছর অতি লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ করে পাকানো অপরিপক্ক আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন অসাধু আম ব্যবসায়ীরা। ফলে প্রতারণার শিকার ভোক্তাদের কাছে কদর ও সুনাম দুই-ই হারাতে বসেছে সাতক্ষীরার আম।

তবে এসব অসাধু আম ব্যবসায়ী সিন্ডিকেটকে রুখে দিতে এরইমধ্যে অভিযান শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। চলতি সপ্তাহে সাতক্ষীরা শহর, আলিপুর চেকপোস্ট ও দেবহাটা উপজেলায় একাধিক অভিযান চালিয়ে বিপুল সংখ্যক কেমিক্যাল মেশানো আম জব্দ ও বিনষ্ট করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া বাসস্ট্যান্ডে এমনই একটি অভিযান পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
সেসময় তিনি রয়েল পরিবহনের একটি দুরপাল্লার বাস আটক করেন। বাসটির সামনে ‘রিজার্ভড’ বোর্ড সাটানো ছিল। অথচ একজন যাত্রীও ছিলেন না ওই বাসে। যাত্রীর পরিবর্তে ওই পরিবহনে সাজানো ছিল ১৪১ ক্যারেট কেমিক্যাল মেশানো আম। আমগুলো ঢাকায় পোঁছাতে এ অভিনব কৌশল অবলম্বন করেছিল অসাধু ব্যবসায়ীরা।
এসময় কেমিক্যাল মেশানো আম গুলোর পাশাপাশি রয়েল পরিবহনের বাসটিকেও জব্দ করেন ইউএনও আসাদুজ্জামান।
অভিযানকালে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, আইসিটি অফিসার ইমরান হোসেন, দেবহাটা থানার সাব ইন্সপেক্টর প্রিন্স ও রিয়াজুলসহ পুলিশ সদস্যরা ‍উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত কয়েকবছর ধরে সাতক্ষীরার দেবহাটা, কালীগঞ্জসহ আশপাশের উপজেলায় অসাধু আম ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট মালিকদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট সাতক্ষীরা থেকে অপরিপক্ক কেমিক্যাল মেশানো আমের চালান রাজধানীয় ঢাকায় সরবরাহ করে আসছে। এতে করে সারাদেশের ভোক্তাদের কাছে সাতক্ষীরার আমের সুনাম ও কদর দুটোই দিনদিন হ্রাস পাচ্ছে। অপরদিকে ভোক্তাদের প্রতারিক করে কেমিক্যাল মেশানো অপরিপক্ক আম চড়া দামে বিক্রি করে কোটিপতি বনে যাচ্ছেন অসাধু আম ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট মালিকদের সিন্ডিকেট।
এসব অসাধু সিন্ডিকেট জেলার প্রত্যেকটি থানা পুলিশ, ডিবি, থানায় কর্মরত ডিএসবি, উপজেলা কৃষি অফিস এবং উপজেলা ও জেলা ভিত্তিক বিভিন্ন সাংবাদিক সংগঠনের অসাধু সংবাদ কর্মীদের মোটা অংকের টাকা ঘুষ দিয়ে বছরের পর বছর দেদারছে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলেও অনুসন্ধানে উঠে এসেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে স্মার্ট স্কিল ট্রেনিং সেন্টারের উদ্বোধন
Next Article সাতক্ষীরায় বাড়ছে মানহীন বোতলজাত পানি উৎপাদনকারী কারখানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 40 seconds ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
মেহেরপুর

গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?