By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরার ভারী বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার ভারী বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার ভারী বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

Last updated: 2025/09/24 at 4:50 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : রবিবার(২১সেপ্টেম্বর) সকাল থেকে ভারী বর্ষণে সাতক্ষীরা শহরতলীর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে নতুন করে জলাবদ্ধতা। এতে পানিতে তলিয়ে গেছে বিল, খাল, পুকুর ও রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও কৃষক।
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর, কামালনগর, কাশেমপুর, বকচরা, বালিয়াডাঙ্গা, মাছখোলা, কাটিয়া, রসুলপুর, বাবুলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে এসব অঞ্চলের বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
ঘরের ভিতর পানি ঢুকে পড়ায় অনেকেই মাচান বানিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। কলাগাছের ভেলায় চলাফেরা করতে দেখা গেছে কিছু পরিবারকে। পানিবন্দী পরিবারগুলোতে রান্নাবান্না বন্ধ রয়েছে। চুলায় আগুন জ্বালানো তো দূরের কথা, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন তারা।
জীবিকার তাগিদে অনেকেই ঘর থেকে বের হলেও রাস্তাঘাটে তেমন মানুষের দেখা মেলেনি। বাজারে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল একেবারেই কম।
কদমতলা বাজারের মাছ ব্যবসায়ী মো. জয়নাল বলেন, সকালে পাইকারি বাজারে মাছ কিনতে গিয়ে দেখি মাছই আসেনি।
কাশেমপুরের দিনমজুর আব্দুস সামাদ বলেন, সারাদিন বৃষ্টির কারণে কোনো কাজ পাইনি, কাজ না করলে তো খাওয়া চলে না।
রসুলপুরের সরদার নজরুল ইসলাম জানান, রসুলপুর এলাকায় ড্রেনেজ অব্যবস্থাপনায় থাকায় দীর্ঘ যাবত রসুলপুরসহ পুলিশ লাইন এলাকার মানুষ জলাবদ্ধতায় দূর্ভোগে ভুগছেন। প্রতিবছর বছর বর্ষা মৌসুমে বৃষ্টি হলে রসুলপুর, মেহেদীবাগ, পুলিশ লাইন এলাকায় রাস্তার উপর ও ঘরের ওঠানে হাটু পানি বাঁধে।
আবার কোনো কোনো সময় অনেকের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। এবছরও ভারী বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তার উপরে ও বাড়ির ওঠানে বেঁধেছে হাটু পানি। অনেকের ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি।
কাশেমপুরের সবজি বিক্রেতা শাহিনুর রহমান জানান, বাজারে মালামাল আনতে পারিনি, ঘরেই বসে আছি। নি¤œাঞ্চলের পুকুর, সড়ক ও খানাখন্দ তলিয়ে যাওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।

জন্মভূমি ডেস্ক September 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা গুড়পুকুরের মেলা আয়োজনের দাবীতে মানববন্ধন
Next Article খুলনার গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন ওয়ার্কশপ
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?