By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরার শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
সাতক্ষীরা

সাতক্ষীরার শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন

Last updated: 2023/02/13 at 10:52 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা : সাতক্ষীরার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের দুইজন সহকারী অধ্যাপকের ওপর বর্বরোচিত হামলা ও হত্যার উদ্দেশ্যে নারকীয় তান্ডবের প্রতিবাদে এবং শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্টকারী গোলাম মোর্শেদসহ সকল অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যানারে রবিবার সকালে সদর উপজেলার বাঁশদহা শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের গেটের সামনে উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। কলেজের তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক অমিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, আছিফ বায়েজিত সাগর, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমা হোসেন প্রমুখ। বক্তারা এ সময় বলেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান মোশার প্রায় দুই কোটি টাকা আত্নসাতসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয় নিয়ে শিক্ষকরা দীর্ঘ দিন ধরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা গোলাম মোর্শেদের সাথে কথা বলে আসছিল। কিন্তু তিনি বিষয়টি কর্ণপাত না করে অধ্যক্ষ’র সাথে হাত মিলিয়ে উপরন্ত ওই কলেজ শিক্ষকদের সাথে দূর্ব্যবহার করতে থাকেন। একপর্যায়ে আওয়ামীলীগ নেতা গোলাম মোর্শেদের নেতৃত্বে ১৫/২০ জন বহিরাগত সন্ত্রাসীরা গত ৭ ফেব্রুয়ারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে সহকারী অধ্যাপক আব্দুর রহিম ও শাহিদুজ্জামানের ওপর বর্বরোচিত হামলা ও হত্যার উদ্দেশ্যে নারকীয় তান্ডব চালায়। বিষয়টি কলেজ শিক্ষকরা জাতীয় বিশ^বিদ্যালয়কে জানালে বিশ^বিদ্যালয় কর্তপক্ষ গোলাম মোর্শেদকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে তার স্থলে সদর উপজেলা নির্বাহি অফিসারকে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেন। এদিকে, এ ঘটনায় গত ৯ ফেব্রয়ারী আহত কলেজ শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে গোলাম মোর্শেদসহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। বক্তারা এ সময় এ ঘটনায় জড়িত আ’লীগ নেতা গোলাম মোর্শেদসহ সকল অপরাধীদের গ্রেপ্তারসহ বিচারের জোর দাবী জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা দিবস পালিত
Next Article এমইউজে’র দোয়া মাহফিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?