By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরার-১ আসনে লড়বেন আ’লীগের ৩ স্বতন্ত্র প্রার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরার-১ আসনে লড়বেন আ’লীগের ৩ স্বতন্ত্র প্রার্থী
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার-১ আসনে লড়বেন আ’লীগের ৩ স্বতন্ত্র প্রার্থী

Last updated: 2023/12/02 at 4:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কর্স পার্টি, জাসদসহ স্বতন্ত্র প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত শেষ দিন পর্যন্ত ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত সাতক্ষীরা জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা এ মনোনয়ন পত্র দাখিল করেন। এ আসন থেকে মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টি থেকে বর্তমান এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টি থেকে সৈয়দ দিদার বখত, জাসদ থেকে ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেস ইয়ারুল ইসলাম, তৃনমুল বিএনপির সুমি ইসলাম, জাকের পার্টির খোরশেদ আলম, মুক্তিজোট থেকে শেখ আলমগীর হোসেন, এছাড়া স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক এমপি আওয়মী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সংসদীয় আসনে এবার দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের নেতারা। এ আসনে এবার চারজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সরদার মুজিব এবং মোঃ নুরুল ইসলাম।
শেখ নুরুল ইসলাম বলেন, ‘যেহেতু দলের পক্ষ থেকে স্বতন্ত্র নির্বাচন করায় কোনও বিধিনিষেধ নেই, সে কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছি।’ তাছাড়া নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের একটা সুযোগের প্রয়োজন।
সরদার মুজিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক আমরা ৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। আগামী ১৮ তারিখের মধ্যে কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত আসবে সেই অপেক্ষায় আছি। আমরা ৩ জন সতন্ত্র প্রার্থীর মধ্যে হতে একজন প্রতিদ্বন্দ্বীতা করব।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফিরোজ আহমেদ স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ। আশা করি, বিগত যে কোনো সময়ের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এই আসনে একাধিক প্রার্থী থাকলেও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৮৭ জন, নারী ২ লাখ ৩৫ হাজার ৯৫৪ জন ও হিজড়া ২ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
Next Article তালায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?