By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা কালিগঞ্জে ‌ঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা কালিগঞ্জে ‌ঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা কালিগঞ্জে ‌ঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ

Last updated: 2025/09/25 at 2:53 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরার কালিগঞ্জে পৈতৃক সম্পত্তি জবরদখল ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর উপজেলার জিরনগাছা গবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী গোবিন্দপুর গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে মোহিউদ্দীন তরফদার (৬২)। তিনি তার পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছেন একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন— উপজেলার শ্রীকলা এলাকার আবু বক্কর সরদারের ছেলে আব্দুল গফ্ফর, আব্দুস সাদেকের ছেলে আবু রায়হান, রশিদ সরদারের ছেলে রাসেল, তার মা রওশালারা খানম।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি আদালতে যাওয়ায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গফ্ফররা দলবল নিয়ে জমিতে প্রবেশ করে একটি ঘর ভেঙে ফেলে এবং জোরপূর্বক প্রাচীর তুলে জমি দখল করে নেয়।
মহিউদ্দীন তরফদার দাবি করেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বিবাদীরা ধারালো দা, শাবল, হাতুড়ি ও লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এতে তারা প্রাণভয়ে সরে দাঁড়ান। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে ‌জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জন্মভূমি ডেস্ক September 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে শহরের শপিংমল, ক্রেতাদের উপচে পড়া ভিড়
Next Article সাতক্ষীরা সীমান্তে ১০ জনকে হস্তান্তর করল বিএসএফ
আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?