By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধিতে প্রতিবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধিতে প্রতিবাদ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধিতে প্রতিবাদ

Last updated: 2023/06/11 at 11:56 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার (১০ জুন) সকাল ১০টায় জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে সংগঠনের এক সভায় এই প্রতিবাদ জানানো হয়। সভায় নাগরিক নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রায় ১৬ হাজার পানি গ্রাহকের অনেকেই বছরের পর বছর এক ফোটাও পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পৌরসভার পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের প্রায় ৬০ জন কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন। ইতিপূর্বে সাতক্ষীরা পৌরসভা আয়োজিত পানির মূল্য বৃদ্ধি সংক্রান্ত গণশুনানীতে অংশগ্রহণকারী ২৫ জন বক্তার ২৪ জনই পানির মূল্য বৃদ্ধির বিরোধীতা করেছিলেন। সভায় নাগরিক নেতৃবৃন্দ আরো বলেন, সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেডে বাড়িরও পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়। গণশুনানীতে এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানিয়েছিলেন। কিন্তু নাগরিকদের সেসব পরামর্শ ও দাবি উপেক্ষা করে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এ ধরনের পানির বিল বৃদ্ধির প্রতিবাদ জানান নাগরিক কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ। সভায় সাতক্ষীরা পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়ায় পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া গত ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেকের বৈঠকে “সাতক্ষীরা সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি রিং রোড নির্মাণ” প্রকল্প অনুমোদন করায় ধন্যবাদ জানানো হয়। সভায় দেশের চলমান উন্নয়নের স্রোতধারায় সাতক্ষীরা জেলাকে যুক্ত করতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণের দুটি প্রকল্পে অর্থ বরাদ্দ, সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দর স্থাপন, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরায় আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন, প্রফেসর এস এ এম ওয়াহেদ, প্রফেসর পবীত্র মোহন দাস, এড. আজাহারুল ইসলাম, ওবায়দুস সুলতান বাবলু, শেখ হারুণ অর রশিদ, এড. ওসমান গনি, লায়লা পারভীন সেঁজুতি, প্রভাষক ইদ্রিশ আলী, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, এড. মুনির উদ্দীন, জিএম মনিরুজ্জামান, কমরেড আবুল হোসেন, আলী নুর খান বাবুল, মো. আব্দুস সামাদ, মো. মফিজুর রহমান, এড. আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা সাতক্ষীরাকে প্রথম শ্রেণির জেলায় উন্নীত করতে পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাগুরায় বাইসাকেল পেল ১৯২ ছাত্রী
Next Article সাতক্ষীরায় দুধ দিয়ে গোসল করলেন যুবক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে মারধর : চার পুলিশ সদস্য প্রত্যাহার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?