By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান

Last updated: 2023/06/25 at 6:18 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে প্রায় দুই ঘন্টাব্যাপি উক্ত কর্মসূচি পালিত হয়ভ গণঅবস্থান কর্মসূচি থেকে বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেওয়া হয় এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে ১২ জুলাই সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় বক্তারা বলেন, গণশুণানীর মাধ্যমে নাগরিকদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়েই আকর্ষিকভাবে প্রায় চারগুন বেশি পানির মূল্য নির্ধারণ করেছে।
বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন। নাগরিক নেতৃবৃন্দ বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বক্তারা এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান এবং বর্ধিত বিল পরিশোধ না করার ঘোষণা দেন। গণঅবস্থান কর্মসূচিতে উদীচী শিল্পগোষ্টির শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন।
জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিশ আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবাহী এম ভি বসুন্ধরা মোংলা বন্দরে
Next Article যশোরে লোহার রড চুরিকালে চোর আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?