By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা ‌যাচাই-বাছাইয়ে বাবা-ছেলের মনোনয়ন দুটিই বাতিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ‌যাচাই-বাছাইয়ে বাবা-ছেলের মনোনয়ন দুটিই বাতিল
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌যাচাই-বাছাইয়ে বাবা-ছেলের মনোনয়ন দুটিই বাতিল

Last updated: 2026/01/04 at 2:29 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে শেষ দিনে ভিন্ন দুটি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বাবা ও ছেলে। তবে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে শেষ পর্যন্ত দুজনের মনোনয়ন পত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ. এম. গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির প্রার্থী হোসেইন মুহাম্মদ মায়াজ মনোনয়নপত্র জমা দেন। বাবা-ছেলের এই ব্যতিক্রমী মনোনয়ন জমা স্থানীয় রাজনীতিতে বাড়তি আগ্রহ ও আলোচনা সৃষ্টি করে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা-৪ আসনে মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও বাবা ও ছেলের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিষয়টি।
যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় নথিতে অসংগতি পাওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ. এম. গোলাম রেজার মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল ঘোষণা করা হয়। অন্যদিকে তার ছেলে জাতীয় পার্টির প্রার্থী হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র বাতিল করা হয় দলীয় অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে। নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত জাতীয় পার্টির মহাসচিবের স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্র না থাকায় তার দলীয় মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়নি। এ আসনে আরও দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র বাতিল করা হয় হলফনামায় ১ শতাংশ তথ্য সঠিক না থাকায় এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয় আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ২৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করার সুযোগ রয়েছে।

জন্মভূমি ডেস্ক January 5, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লবণ পানি-প্যাডের অভাবে যৌন রোগ, বিয়েতে ‘সমাধান’
Next Article সাতক্ষীরা সহ ১৭ জেলায় চলছে শৈত্যপ্রবাহ
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?