By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা ‌সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ‌সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

Last updated: 2025/09/18 at 6:02 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ‘চাঁদার দাবি’ কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কার্যালয়ে হাজির হয়ে কর্মকর্তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেলে অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকিও দেন তারা।
ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ডিলার ও সাধারণ মানুষ কার্যালয়ে জড়ো হন। এ সময় উত্তেজিত জনতা ধাওয়া দিলে সমন্বয়ক পরিচয়দানকারীরা সেখান থেকে পালিয়ে যান।
অভিযুক্তর হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি, সদস্য আরিফ, আবু হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবহাটার বহিষ্কৃত আহ্বায়ক মুজাহিদুল ইসলান, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর আরিফ, ইমরান হোসেন ও জুলাই আহত নাহিদ ইসলাম।
খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস সহকারী নুরুল ইসলাম বলেন, কয়েকজন যুবক এসে অফিসার কখন আসবেন জানতে চান। আমি বলি, তিনি আসতে দেরি করবেন। তখন তারা উত্তেজিত হয়ে অফিসার না এলে তালা ঝুলিয়ে দেবেন বলে হুমকি দেন। কিছুক্ষণ বসে থেকে হঠাৎ বের হয়ে যান।
স্থানীয় খাদ্যবান্ধব কর্মসূচির একাধিক ডিলার বলেন, আমরা শুনেছি কয়েকদিন ধরে কিছু যুবক সমন্বয়ক পরিচয়ে অফিসে এসে ঝামেলা করছে। আজ তারা তালা দিতে আসার খবর পেয়ে আমরা ছুটে যাই। তবে ততক্ষণে তারা পালিয়ে যায়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক যুগ্ম সদস্যসচিব নাজমুল হোসেন রনি বলেন, আমার মামাতো ভাইয়ের দূরসম্পর্কের এক ভাই ডিলারশিপ পেতে উপজেলা ফুড অফিসারকে ১৫ হাজার টাকা ঘুষ দেন। এ সময় ঘুষ দেওয়ার একটি ভিডিও ফুটেজও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।
রনি আরও বলেন, বিষয়টি তিনি উচ্চমহলে অবগত করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ফুড অফিসার তাকে ঘুষের টাকা ফেরত নিতে অফিসে যেতে বলেন। বুধবার সকালে তিনি অফিসে গেলে ফুড অফিসার উপস্থিত ছিলেন না। ফিরে আসার সময় খবর পান, অফিসে গেলে তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়েছে।
এদিকে ঘুষ গ্রহণের ভিডিও দাবি করা নাজমুল হোসেন রনির ওই ভিডিওতে দেখা গেছে- এক ব্যক্তি উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে টাকা দেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং অন্য একজনকে দিতে বলেন।
দেবহাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা খাতুন বলেন, কয়েকজন যুবক আমাকে ফাঁসিয়ে জরিমানার নামে ২০ হাজার টাকা দাবি করেছে। ঘটনার সময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। পরে জানতে পারি তারা আমার অফিসে টাকা নিতে এসে হুমকি দিয়েছে। এরপর কী ঘটেছে তা আমি জানি না।
জুলাই আহত নাহিদ ইসলাম বলেন, সাতক্ষীরা মেডিকেলের দুর্নীতিবাজ অফিসার মুরাদের অনৈতিক কাজের কিছু ফুটেজ সহযোদ্ধা রনি কিছুদিন আগে প্রকাশ করে। এই সূত্র ধরেই মুরাদের নেতৃত্বাধীন সন্ত্রাসীবাহিনী সাতক্ষীরা থেকে দেবহাটা যাওয়ার পতিমধ্যে সখিপুর মোড়ে আমাদের ওপর হামলা চালায়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, আমি সদ্য যোগদান করেছি। তবে আজকের এই ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি খোঁজখবর নেব।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল জানিয়েছেন, কয়েকদিন আগে রনি এসে আমাকে বলেছিল, ডিলারশিপ নিয়োগে নাকি ঘুষ নেওয়া হয়েছে। তখন আমরা বলেছিলাম, উপযুক্ত প্রমাণসহ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে আজ তারা সরাসরি সেখানে গিয়েছে এবং বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা কাম্য নয়। আমরা তো তাদের আশ্বস্ত করেছিলাম যে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে তারা কেন সরাসরি সেখানে গেল?
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জন্মভূমি ডেস্ক September 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের জানা-অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে পর্ব ৬১
Next Article সাতক্ষীরায় আফরোজা আব্বাস ‌দিনের ভোট রাতে নয়, আমার ভোট আমি দেব
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?