By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রূপার গহনা উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রূপার গহনা উদ্ধার
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় রূপার গহনা উদ্ধার

Last updated: 2025/04/11 at 1:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযানে ৬ কেজি ৬০৭ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি সীমান্ত থেকে এই রূপার গহনা আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮৭ হাজার টাকা। তবে এসময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি।
বিজিবি সূত্র জানায়, ভারতীয় রূপার গহনার একটি বড় চালান পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভাদিয়ালি সীমান্তে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৯ বরাবর ভাদিয়ালি সীমান্তের দিক থেকে পায়ে হেটে আসার সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৬ কেজি ৬০৭ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করে। রূপার গহনার মধ্যে রয়েছে নুপুর, ব্রেসলেট, বাচ্চাদের চুরি ও পাথরসহ আংটি ইত্যাদি। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮৭ হাজার ৪৭০ টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ভারতীয় রূপার গহনা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরূপণ পূর্বক কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালিগঞ্জে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা
Next Article সাতক্ষীরা ‌প্রতাপনগরে জমিজমা বিরোধের হামলায় আহত ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?