By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা-১ আসনে লড়াই হবে ৪ জনের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা-১ আসনে লড়াই হবে ৪ জনের
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-১ আসনে লড়াই হবে ৪ জনের

Last updated: 2024/01/04 at 2:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের দুই স্বতন্ত্র প্রার্থীর আক্রমণে ঝুঁকির মধ্যে পড়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী শেখ ফিরোজ আহম্মেদ স্বপন। এ আসনে বর্তমানে ১০ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা হবে ৪ জনের মধ্যে। এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিচ্ছে। ফলে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে ভাগাভাগি হচ্ছে নৌকার ভোট। আর সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে জাতীয় পার্টি।
এই আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ১০ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, লাঙ্গলের জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম মুজিব (দোলনা প্রতীক) ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের (ট্রাক প্রতীক) মধ্যে মধ্যেই এমনটি ধারণা সাধারণ মানুষের। তবে প্রচার প্রাচারণার যে গতি প্রকৃতি তাতে নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যে কেউ মূল প্রতিদ্বন্দ্বীতায় চলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে শেষ হাঁসিটা কে হাসবে, নৌকা-লাঙ্গল না স্বতন্ত্র প্রার্থী ভোটারদের মধ্যে তানিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। এদিকে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় মহাসচিব এড. ইয়ারুল ইসলাম, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মোঃ আলমগীর এবং স্বতন্ত্র মোঃ নুরুল ইসলাম প্রার্থী হলেও এড. ইয়ারুল ইসলাম (ডাব প্রতীক) ছাড়া আর কোন প্রার্থীর প্রচারণা লক্ষ্য করা যাচ্ছেনা।
তালা ও কলারোয়া উপজেলার ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নির্বাচনী আসন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৪৩জন। আর দুইটি উপজেলা মিলে ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৮টি। বিগত ১৪ ও ১৮ সালের নির্বাচনে এই আসনে মহাজোটের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী এড. মুস্তফা লুৎফুল্লাহ’র হাতে নৌকা প্রতীক তুলে দেয়া হয়। ফলে পরপর দুই বার নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ স্বপন হন নৌকার মাঝি। এতেও খুশি নয় দলের অনেকেই। চরম ক্ষুব্ধ দলের একাংশের নেতা-কর্মীরা। দলীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকায় এই আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) প্রার্থী হন। যদিও প্রার্থীতা প্রত্যাহারের দু’দিন পর ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আর বর্তমান সংসদ সদস্য এড. মুুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পাটির দলীয় প্রার্থী হওয়ার পর তিনিও নির্বাচনের মাঠে থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। দলীয় সিদ্ধান্ত ও কৌশলগত কারণে তিনি ভোটের মাঠ ছেড়েছেন। বাকী দুই স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব ও শেখ নুরুল ইসলামের মাঠে আছেন বেশ কোমর বেঁধে। জোরেশোরে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা। সব কিছু ঠিকঠাক থাকলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সাথে জোর প্রতিদ্বন্দ্বীতা হবে জাতীয় পর্টির লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী দোলনা ও ট্রাক প্রতীকের মধ্যে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ জানুয়ারি সারাদিন সকাল-সন্ধ্যা খেলা হবে: ওবায়দুল কাদের
Next Article নড়াইলে ভোটের ভোটের মাঠে নেই উত্তাপ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?