By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা-২: মনোনয়ন পরিবর্তনে তারেক রহমানের কাছে ৭৩ নেতার চিঠি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা-২: মনোনয়ন পরিবর্তনে তারেক রহমানের কাছে ৭৩ নেতার চিঠি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-২: মনোনয়ন পরিবর্তনে তারেক রহমানের কাছে ৭৩ নেতার চিঠি

Last updated: 2025/11/21 at 3:44 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা চেয়ারম্যান মো. আব্দুর রউফকে দলীয় মনোনয়ন দেওয়ার পর জেলায় তীব্র বিরোধ ও ত্রিমুখী উত্তেজনা তৈরি হয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে তৃণমূল নেতারা ধারাবাহিক বিক্ষোভ, সড়ক অবরোধ, প্রতীকী প্রতিবাদ ও লিখিত আবেদন দাখিল করেন। এরই মধ্যে সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে প্রার্থী করার দাবিতে তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ৭৩ জন নেতা আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাতক্ষীরা পৌরসভা ও সদর-দেবহাটা অঞ্চলের ১৯টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বর্তমান ও সাবেক মোট ৭৩ জন নেতা আবেদনপত্রে স্বাক্ষর করেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে আবেদনপত্রটি কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হয়।
আবেদনে উল্লেখ করা হয়, তাজকিন আহমেদ চিশতী সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে আসছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে বিএনপির পতাকা বহন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন, হয়রানি- কোনো অবস্থাই তাকে দল ও গণতন্ত্রের পথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিকূল সময়ে তিনিই ছিলেন সাতক্ষীরার বিএনপি নেতাকর্মীদের সাহস, আশ্রয় ও শক্তি।
বিগত নির্বাচনগুলোতে জোটগত কারণে সাতক্ষীরা-২ আসন জামায়াতকে দেওয়া হতো। বর্তমান পরিস্থিতিতে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ের জন্য তাজকিন আহমেদ চিশতীর কোনো বিকল্প নেই বলে আবেদনে বলা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, সাতক্ষীরা-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে তাজকিন আহমেদ চিশতী সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে সংগঠিত এবং সর্বোচ্চ জনসমর্থিত নেতা। তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রতি তার নিষ্ঠা, কর্মক্ষমতা এবং মানবিক নেতৃত্বকে অত্যন্ত আস্থার সাথে মূল্যায়ন করে।
আবেদনপত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন দেওয়া হয় বহিষ্কৃত নেতা আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফকে। ঘোষণার পর থেকেই সাতক্ষীরা জেলা বিএনপির ভেতরে অস্বস্তি, বিরোধ ও প্রতিবাদ তীব্র আকার ধারণ করে।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সদর উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৩ জন নেতা গত ৫ নভেম্বর বিএনপির মহাসচিব বরাবর আবেদন করেন মনোনয়ন পরিবর্তনের জন্য।
রউফের মনোনয়ন ঘোষণার পর সাতক্ষীরায় একের পর এক কর্মসূচিতে উত্তেজনা বাড়তে থাকে। ৩ নভেম্বর রাতে শহরের বিনেরপোতা বিসিক মোড় থেকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থকেরা মশাল মিছিল বের করেন। ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে আলিম সমর্থকেরা আমতলা মোড়ে সড়কে শুয়ে প্রতীকী প্রতিবাদ করেন। সর্বশেষ বুধবার ১৯ নভেম্বর আবারও মশাল জ্বালিয়ে সাতক্ষীরা–খুলনা মহাসড়ক অবরোধ করেন চেয়ারম্যান আব্দুল আলিমের সমর্থকেরা।
এছাড়াও গত ১৫ নভেম্বর দুপুরে তাজকিন আহমেদ চিশতীর অনুসারীরা সংগীতা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে নিউমার্কেট মোড়ে জিরোপয়েন্ট এলাকায় পৌঁছে মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভ চলাকালে তারা স্লোগান দেন, “দুঃসময়ের চিশতী ভাই, মনোনয়নে তাকে চাই”, “অবৈধ মনোনয়ন মানি না”, “৩ তারিখের মনোনয়ন মানি না।”
একদিকে বহিষ্কৃত রউফের মনোনয়ন, অন্যদিকে তাজকিন আহমেদ চিশতী এবং আব্দুল আলিমকে প্রার্থী করার দাবিতে তৃণমূলের আন্দোলন। এসবের ফলে সাতক্ষীরা-২ আসনে ত্রিমুখী রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মনোনয়ন পরিবর্তন করা হবে কি না, এ সিদ্ধান্তের দিকে এখন জেলায় রাজনৈতিক মহলের নজর।

জন্মভূমি ডেস্ক November 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে ২০৭০ সালের মধ্যে হারিয়ে যাবে শীত, ডুবে যেতে পারে ১৮% এলাকা
Next Article দশমিনায় পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষে ব্যাপক ফলন
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?