By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সাতক্ষীরা ৫৬২ টি মন্ডপে রং তুলির কাজ প্রায় শেষ পর্যায়ে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সাতক্ষীরা ৫৬২ টি মন্ডপে রং তুলির কাজ প্রায় শেষ পর্যায়ে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ৫৬২ টি মন্ডপে রং তুলির কাজ প্রায় শেষ পর্যায়ে

Last updated: 2024/10/03 at 4:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

সিরাজুল ইসলাম (শ্যামনগর) সাতক্ষীরা : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকি মাত্র সাতদিন। ইতোমধ্যে সাতক্ষীরার বেশির ভাগ প্রতিমা তৈরির অবকাঠামোর কাজ শেষ হয়েছে। এখন দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রংতুলির কাজ করে যাচ্ছেন শিল্পীরা।
জানা গেছে, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৫৬২টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯৯টি, আশাশুনিতে ৯৫টি, দেবহাটায় ২১টি, কলারোয়ায় ৩৯টি, তালায় ১৯৬টি, কালীগঞ্জে ৪৯টি ও শ্যামনগর উপজেলায় ৬৩টি ম-প রয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে সাতক্ষীরার বিভিন্ন মন্দির এলাকা ঘুরে দেখা যায়, মাটির কাজ শেষে এখন রংতুলির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আবার কেউ রং মিশিয়ে দিচ্ছেন। তাদের যেন দম ফেলার ফুরসত নেই। রাত-দিন কাজ করে যাচ্ছেন তারা। প্রতিমার পরিপূর্ণ রূপ দিতে রংতুলির শেষ আঁচড় দেওয়া হচ্ছে। কেউ আবার সাজসজ্জার কাজ করছেন।
জেলার মায়ের বাড়ি মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন দেবহাটা উপজেলার টিকিট গ্রামের সাধন সরকারসহ কয়েকজন। এ সময় পত্রদূতের সঙ্গে কথা হয় সাধন সরকারের। তিনি বলেন, আমি একজন প্রতিমাশিল্পী। সাতক্ষীরা জেলা মন্দিরে কাজ করছি। আমাদের কাজ করতে প্রায় ২০ থেকে ২৫দিনের মতো সময় লাগছে। যেহেতু পূজা সামনে, এজন্য আমরা একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। আশা করছি ষষ্ঠীর এক থেকে দুদিন আগে আমাদের প্রতিমার কাজ শেষ করতে পারব। রংয়ের কাজ চলমান রয়েছে। এটি শেষ করতে এক থেকে দুদিন সময় লাগবে। দুদিন পরে আমরা অন্য কোথাও চলে যাব।
সাতক্ষীরা সদর উপজেলার শিমুল বাড়িয়া গ্রামের প্রতিমাশিল্পী মিলন কুমার দাশ বলেন, আমরা এবার আটটি মন্দিরের কাজ করছি। কোথাও ১০দিন, আবার কোথাও ১২দিন সময় লাগছে। এখন সব মাটির কাজ শেষ, চলছে রংেয়র কাজ। বর্তমানে দুটি তৈরি হয়ে গেছে। আজ তিন নম্বরের কাজ চলছে। এখনও পাঁচটা প্রতিমা আমাদের রয়েছে। এগুলো ষষ্ঠীর আগে শেষ হয়ে যাবে।
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও জেলায় এবার প্রচুর বন্যা, সে কারণে কিছু পূজা কম হবে। এরপরও সাতক্ষীরায় ৫৬২টি পূজা অনুষ্ঠিত হবে।
‘নিরাপত্তার বিষয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা আশ্বস্ত করেছেন, কোনো অসুবিধা হবে না। আপনাদের পাশে আমরা আছি এবং থাকব। সবাই মিলেমিশে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করব। এছাড়া ডিসি ও এসপি মহোদয়, এমনকি খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয় আমাদের নিয়ে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের কথা বলেছি, তারা তাদের নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। তারাও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করবেন। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম এই প্রতিবেদককে জানান গোটা সাতক্ষীরা জেলায় ৫৬২ টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে এর বিপরীতে সরকার প্রতি মণ্ডপে ’৫০০ কেজি করে মোট ২৮১ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য শ্যামনগর উপজেলায় ৬৪টি পূজা মন্ডপে ৩২ মেট্রিক টন চাউল দেয়া হয়েছে এবং প্রতি মণ্ডপে সভাপতি/সেক্রেটারির কাছে চাউলে ডিও হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে বিশ্বনাথ ঘোষ আরও বলেন, এবারের দুর্গাপূজা খুব উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হবে। দেশবাসীকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশেষ প্রশিক্ষণে সুন্দরবনে ২১ দেশের সেনাবাহিনীর ৭৫ কর্মকর্তা
Next Article মেসির জোড়া গোলে শিরোপা নিশ্চিত করল মায়ামি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 7 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?