ফুলতলা প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন দেশের সাধারণ মানুষের মাঝে চলমান সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। শুধু তাই নয়, আগামী নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দেশের ভেতর অস্থিশীলতা সৃষ্টিকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে দলের সকল স্তরের নেতা-কর্মীদের সোচ্চার হতে হবে। একইসাথে সকল গুজব সংবাদকে প্রতিরোধ করতে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উত্তর দেয়ার জন্য আহবান জানান। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমনকে সামনে রেখে গত রোববার বিকেল ৪টায় ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরার পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি, জেলা সহ-সভাপতি বি.এম.এ সালাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, মোঃ শরিফুদ্দিন বিশ্বাস বাচ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, মোজাফফর মোল্যা, খায়রুল আলম, রফিকুল ইসলাম লাবু, জামিল খান, বিলকিস আক্তার ধারা, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফারজানা ফেরদৌস নিশা, কাজী আশরাফ হোসেন আশু, কামরুজ্জামান নান্নু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, সরদার মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন বাবলু, শহীদুল ইসলাম মোল্যা, আলী আজম মোহন, মোল্যা হেদায়েত হোসেন লিটু, এস রবিন বসু, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, শাহিদা ইসলাম নয়ন, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত