
বিজ্ঞপ্তি : সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা শেখ আবুল হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক ও মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর যুুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে সাবেক এমপি শেখ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।