
বিজ্ঞপ্তি : সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা শেখ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ খুলনায় আনা হয়েছে। মরহুমের নামাজে জানাযা শনিবার বাদ এশা নগরীর শেরে বাংলারোডের হাজীবাড়ির সামনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে শেখ আবুল হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ শোকাহতদের পাশে যান। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে সাবেক এমপি শেখ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাড. তারিক মাহমুদ তারাসহ সকল নেতৃবন্দ।