By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সামরিক বিমানে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > সামরিক বিমানে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সামরিক বিমানে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Last updated: 2025/02/04 at 2:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি মার্কিন সামরিক বিমান সি-১৭ টেক্সাসের সান আন্তোনিও থেকে ২০৫ জন ভারতীয় নাগরিককে বহন করে ভারতের উদ্দেশে রওনা দেয়। অভিবাসী প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সামরিক ফ্লাইটের সবচেয়ে দূরবর্তী গন্তব্য হচ্ছে ভারত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে আরও ৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে মার্কিন সামরিক বিমান অভিবাসীদের গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে ফেরত পাঠিয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন জরুরি অভিবাসননীতি ঘোষণা দিয়ে সামরিক বাহিনীর মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। এখন পর্যন্ত ছয়টি বিমানে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে। তবে এর মধ্যে দুটি বিমান কলম্বিয়ায় অবতরণ করতে পারেনি। কারণ কলম্বিয়া মার্কিন সামরিক বিমানের প্রবেশে বাধা দেয় এবং নিজস্ব বিমানে অভিবাসীদের ফিরিয়ে নেয়।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আমরা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে সামরিক বিমানে তুলে তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছি।
ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৭ জানুয়ারির ফোনালাপে অভিবাসন ইস্যুতে আলোচনা হয়। ট্রাম্প বলেন, মোদি এই বিষয়ে ‘সঠিক পদক্ষেপ’ এবং অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেবেন।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্র মিলে প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য ইস্যু করা এইচ-১বি ভিসার বড় অংশই ভারতীয়দের দখলে।
অনুপ্রবেশকারী এবং নির্দিষ্ট অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের আটক ও প্রত্যাবাসনে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দিনই মার্কিন কংগ্রেস একটি বিল অনুমোদন করে। কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছে, সামরিক ঘাঁটিতে অভিবাসীদের রাখার ব্যবস্থা করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যদিও সামরিক বিমান ব্যবহার করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একেকজন অভিবাসী ফেরত পাঠাতে সামরিক বিমানের খরচ প্রায় ৪ হাজার ৬৭৫ ডলার, যা টেক্সাসের এল পাসো থেকে আমেরিকান এয়ারলাইন্সের ফার্স্ট ক্লাস টিকিটের চেয়ে পাঁচ গুণ বেশি।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পোষা প্রাণীর প্রতি যাদের ভালোবাসা রয়েছে এই কার্নিভাল শুধু তাদের জন্য
Next Article ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 17 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?