By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সামান্য বেড়েছে পুঁজিবাজারের সূচক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > সামান্য বেড়েছে পুঁজিবাজারের সূচক
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

সামান্য বেড়েছে পুঁজিবাজারের সূচক

Last updated: 2023/10/30 at 4:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শেয়ার বিক্রির চাপের সূচকের ওঠানামার মধ্যদিয়ে সোমবার (৩০ অক্টোবর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১ দশমিক ৫০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন এবং বিনিয়োগকারীদের বাজার মূলধনও। ফলে সোমবার ঊর্ধ্বমুখী ধারায় দেশের দুই পুঁজিবাজার লেনদেন হলো।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩১৪টি প্রতিষ্ঠানের ৬ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ২৪১টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা।

অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। এরপর যথাক্রমে ছিল ফুয়াং ফুড, সোনালী আঁশ, সিভিও পেট্রোক্যামিক্যাল, রয়েল টিউলিপ সি পার্ল, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স পিপি এবং সমরিতা হাসপাতালের শেয়ার।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ১২ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে। সিএসইতে ১২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

দিন শেষে সিএসইতে ৯ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার ৩৬৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভিজ্ঞতা নিতে ৪ দেশের সিইসি-ইসির সঙ্গে বৈঠক ইসির
Next Article ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বিএনপি-জামায়াতকে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?