প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ১:৫৬ পি.এম
সারা জীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থাকতে চান ব্যারিস্টার তৌহিদুজ্জামান

শাকিল আহমেদ, মঠবাড়িয়া : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাফেজ ব্যারিস্টার তৌহিদুজ্জামান সারা জীবন মঠবাড়িয়ার মানুষের পাশে থেকে কাজ করতে চান । তৌহিদুজ্জামান শিক্ষা জীবনে প্রথমে ঢাকার মগবাজার দিলু রোডস্থ হিফজুল কোরআন মাদ্রাসা থেকে পবিত্র কোরআন শরীফ হেফজ সম্পন্ন করেন। পরে ২০১২ সালে ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ২০১৫ সালে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের স্বনামধন্য "বিপিপি ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ২০২০ সালে সম্মানের সাথে ব্রিটিশ 'ল' এ অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২১ সালে একই ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল বিজনেস 'ল' সম্পন্ন করেন। ২০২৪ সালে ৭১% নম্বর পেয়ে উক্ত ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারী ডিগ্রি অর্জন করেন এবং একই সাথে আরো একটি এলএলএম (মাস্টার্স) ইন্টারন্যাশনাল কমার্শিয়াল 'ল' ডিগ্রি সম্পন্ন করেন। ব্যারিস্টার তৌহিদুজ্জামান সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে বলেন, গরবী, দুঃখী মেহনতী মানুষদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই বলেই আমার রাজনীতিতে আসা। তৌহিদুজ্জামান আরো বলেন, ন্যায় বিচার ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য সবার আগে শিক্ষিত লোকদের রাজনীতিতে আসতে হবে এবং সমাজ থেকে মাদক নির্মুলের পাশাপাশি দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে তার ফুটবল প্রতীকে একটি করে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া