By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সালমান খানকে মারতে ২৫ লাখ রুপির চুক্তি!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > সালমান খানকে মারতে ২৫ লাখ রুপির চুক্তি!
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

সালমান খানকে মারতে ২৫ লাখ রুপির চুক্তি!

Last updated: 2024/07/02 at 2:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মাস কয়েক আগে সালমান খানের বাড়িতে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে জানা যায় এ কাজ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। ভাইজানকে হত্যা করাই তার লক্ষ্য। এবার জানা গেল সালমানকে হত্যা করতে এবার ২৫ লাখ রুপি চুক্তি করেছিলেন এ গ্যাংস্টার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গুলিকাণ্ডের মামলায় ৫ জনকে অভিযুক্ত করে একটি নতুন চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশ। এই ৫ জন সালমানকে হত্যার পরিকল্পনা করেছিলেন। সেখান থেকেই প্রকাশ্যে এলো হাড়হিম হওয়া আরও নানা তথ্য।

মুম্বাই পুলিশ জানিয়েছে অভিযুক্তরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। চার্জশিটে জানানো হয়েছে ভাইজানকে হত্যা করতে বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে ২৫ লাখ রুপির কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল অভিযুক্তদের।

বলিউডের এ সুপারস্টারকে হত্যার পরিকল্পনা আঁকা হয় ২০২৩ সালের অগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত। পুলিশি তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও আনানোর প্ল্যান করেছিল যারমধ্যে ছিল একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল, ইত্যাদি। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়েছিল।

সালমানকে ঘিরে এবার করা হয়েছিল বড় ধরনের ষড়যন্ত্র। তার গতিবিধির ওপর নজর রাখতে নিয়োগ দেওয়া হয়েছিল ৬০-৭০ জন লোক। সালমান যেখানে যেতেন সেখানেই তাকে অনুসরণ করত তারা। এ তারকাকে হত্যা করতে যাদের নিযুক্ত করা হয়েছিল তাদের বয়স ১৮ বছরের নিচে। যারা অপেক্ষায় ছিল গুলি চালানোর হুকুম আসার।

গত ১৪ এপ্রিল সালমানের বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য পায় ভারতীয় পুলিশ। গ্রেফতার করে গুলি ছোড়া ওই দুজনকে। পরে এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুই জন ধরা পড়ে। এবার গ্রেফতারকৃতদের তালিকায় যোগ হলো আরও একজন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রতি বছর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ হাইকোর্টের
Next Article উরুগুয়ের কাছে হেরে কোপা থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিদায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

By Tanvir 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 7 minutes ago
জাতীয়

দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে এপ্রিলে, থাকতে পারে ঘূর্ণিঝড়ও

By Tanvir 12 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?