খুলনা (১৩ এপ্রিল)
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মঈন উদ্দিন (৪২) কে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব ফোর্সেস নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল ২০২৬ ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে৷
মামলার এজাহার অনুযায়ী, মঈন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে ভুক্তভোগীর বাসায় গিয়ে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
ঘটনার পর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোঃ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত