By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গফ্ফার বিশ্বাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গফ্ফার বিশ্বাস
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গফ্ফার বিশ্বাস

Last updated: 2023/05/16 at 11:47 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুল গফ্ফার বিশ্বাস। সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে আমি সরে দাঁড়িয়েছি। জাতীয় নির্বাচনে খুলনা-২ অথবা ৩ আসন থেকে সংসদ সদস্য পদে অংশ নিতেই আমি কেসিসি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান শহরের যে সব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে অনেকের কাছে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকার খুলনার মানুষের জন্য বিপুল অংকের টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সেই অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছেনা। অরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং বাস্তবধর্মী পদক্ষেপ না নেওয়ায় সেটি এখন জনভোগান্তিতে রূপ নিচ্ছে। সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া সড়ক ও ড্রেনেজ প্রকল্প এখন নগরবাসীর গলার কাটা হিসেবে দেখা দিতে পারে। কেননা এই প্রকল্প শেষে দেখা যাবে রূপসা ও ভৈরব নদের পানি এবং সড়ক এবং ড্রেনের ময়লা আবর্জনা নগরবাসীর বসতঘরে প্রবেশ করবে। সৃষ্টি হবে স্থায়ী জলাবদ্ধতা। যার কিছু কিছু প্রমাণ ইতোমধ্যে নগরীর নিরালা আবাসিক এলাকাসহ অনেক স্থানের বাসিন্দারা ভুগছেন। এসব এলাকার বাসিন্দাদের নির্মিত ভবনের নিচু তলায় বসবাস বা ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়হীনতার কারণে গত পাঁচ বছর নগর জুড়ে খোঁড়াখুড়ির কারণে সড়কগুলো এখন বেহাল অবস্থা। এই খুলনা শহরকে সিটি কর্পোরেশন মর্যাদা দিয়েছে বিগত জাতীয় পার্টি সরকার। খুলনা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালের ৩০ জানুয়ারি। ওই নির্বাচনে প্রতিকূল অবস্থায় জাতীয় পার্টির প্রার্থী এস এম এ রব ৪২ হাজার ভোট পেয়ে চমক সৃষ্টি করেন। কিন্তু সেই অবস্থা আর ধরে রাখতে পারেনি জাতীয় পার্টি। আমি পরে বিএনপিতে যোগদান করি। আর এস এম এ রব আওয়ামী লীগে যোগ দেন। আর নেতৃত্বে যারা ছিলেন, তারাও সংগঠনকে সুসংগঠিত করতে ব্যর্থ হন। এদিকে গত ২০১৩ ও ২০১৮ সালে দলীয়ভাবে জাতীয় পার্টি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী পদে দুইজনকে মনোনয়ন দেয়। সেই দুই প্রার্থীর যোগ্যতা আর অযোগ্যতা নিয়ে আমি কিছু বলতে চাই না। ওই দু’টি নির্বাচনে জাতীয় পার্টির এক প্রার্থী ৩ হাজার ৩৩ ভোট আর অপর প্রার্থী ১ হাজার ৭২ ভোট পান। ১৯৯৪ সালের প্রাপ্ত ৪২ হাজার ভোটের মধ্যে এখন কত সংখ্যক কমে গেছে। এসব চিন্তা করে এবং খুলনার প্রতি আমার মমত্ববোধ থেকে আমি শেষ বয়সে আবারও মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মাঠে নামি। আমার নির্বাচনের সকল প্রস্তুতি ও সামর্থ রয়েছে। দলীয় মনোনয়ন না পেলেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে অটুট থাকি। কিন্তু জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের যোগ্য সহধর্মিনী বেগম রওশন এরশাদ আমাকে সিটি নির্বাচনে অংশ না নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অনুরোধ করেছেন। ইতোমধ্যে আমকে জাতীয় পার্টির কেন্দ্রীয় দশম জাতীয় সম্মেলনের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়েছে। বেগম রওশন এরশাদ এমপির নিদের্শনায় আমি আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তবে খুলনাবাসীর ন্যায় সংগত সকল দাবির সঙ্গে আমি আজীবন লড়াই করে যাবো।

তিনি আরও বলেন, আগামী সিটি নির্বাচনে যারা নির্বাচিত হবেন, তাদের প্রতি আমার বিশেষ দাবি রাখতে চাই। আর তাহলো, অবিলম্বে খুলনার বেকার সমস্যা সমাধান করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন। বন্ধ মিলের শ্রমিকদের পাওনা পরিশোধে কাজ করুন। উন্নত নাগারিক সেবা নিশ্চিত করুন। অপকিল্পিত উন্নয়ন না করে জনবান্ধব ও টেকসই পরিবেশ সম্মত উন্নয়ন করুন। যে নাগরিক সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেয় সেই নাগরিকের মর্যাদা রক্ষা করুন। একটি আধুনিক নান্দনিক নগরী উপহার দিন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় কামুক্ষিয়া খাল পরিদর্শন করেন নেদারল্যান্ডস এ্যাম্বাসির প্রতিনিধি দল
Next Article যশোরে ‘শয়তানের নি:শ্বাস’ প্রতারক চক্রের সদস্য রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 14 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 19 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 22 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 19 minutes ago
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?