By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সিরাজের তোপে ৫৫ রানেই শেষ দ. আফ্রিকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সিরাজের তোপে ৫৫ রানেই শেষ দ. আফ্রিকা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

সিরাজের তোপে ৫৫ রানেই শেষ দ. আফ্রিকা

Last updated: 2024/01/03 at 6:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ইসিংস ব্যবধানে হারিয়ে বছর শেষ করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু নতুন বছরের প্রথম ম্যাচে (সিরিজের দ্বিতীয় ম্যাচ) এসে সেই ভারতের সামনেই পড়ে গেছে লজ্জাজনক পরিস্থিতিতে। কেপটাউনে টস জিতে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছে তারা।

এই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের ইনিংস ছিল ১৮৯৯ সালে ৩৫ রানের। বোলারদের স্বর্গ খ্যাতি পাওয়া এই মাঠ যেন উপহার দিয়েছে টেস্ট ক্রিকেটে একের পর এক লো স্কোরের রেকর্ড। এবার আবারও সেই রেকর্ড মাঠটি উপহার দিলো নিজেদের দল দক্ষিণ আফ্রিকাকেই।

প্রোটিয়াদের বিপক্ষে নিউল্যান্ডসের উইকেটে ঝড় তুলেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ৯ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে একাই ৬টি উইকেট শিকার করেছেন তিনি। ৩টি নিয়েছেন মেডেন ওভার। সিরাজের পেসে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ।

কেপটাউনের নিউল্যান্ডসে প্রোটিয়াদের সামনে ছিল সিরিজ জয়ের লক্ষ্য, সঙ্গে ভারতকে হোয়াইটওয়াশ করারও সুযোগ; কিন্তু ভারতীয় পেসারদের তোপের মুখে একের পর এক উইকেট হারিয়েছে তারা। ভারতের হয়ে বাকি চারটির মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ এবং মুকেশ কুমার।

ইনজুরিতে ছিটকে পড়া টেম্বা বাভুমার পরিবর্তে এই টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন ডিন এলগার। এটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আগের ম্যাচে ১৮৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। হয়েছিলেন ম্যাচ সেরা। এবারও লক্ষ্য ছিল নেতৃত্ব দিয়ে দলকে জয় উপহার দিয়ে নিজের শেষটা রাঙাবেন।

কিন্তু রোহিত শর্মার সঙ্গে টস করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে যে কি ভুল করলেন, তা হাড়ে হাড়েই টের পেয়েছেন এলগার। নেতৃত্বের ভার কাঁধে আসার পর পুরোপুরি ব্যর্থ তিনি নিজেও। মাত্র ৪ রান করে আউট হয়েছেন। সে সঙ্গে বিপদে ফেলে রেখে যান দলকে।

দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিন আফ্রিকা। এরপর ১৫ রানের মাথায় ৪ উইকেট ছিল না প্রোটিয়াদের। একে একে সাজঘরে ফেরেন চার টপঅর্ডার এইডেন মার্করাম (১০ বলে ২), ডিন এলগার (১৫ বলে ৪), টনি ডি জর্জি (১৭ বলে ২) ও বাভুমার পরিবর্তে অভিষেক হওয়া ত্রিস্তান স্টাবস (১১ বলে ৩)।

এরপর খানিক বিরতি দিয়ে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৪ রানের মাথায় সাজঘরে ফেরেন ডেভিড বেডিংহ্যাম (১৭ বলে ১২)। দলীয় স্কোরকার্ডে মাত্র ১২ রান যোগ করতে গিয়ে চলে যায় আরও তিনটি উইকেট। এর মধ্যে কাইল ভেরাইনি ৩০ বলে সর্বোচ্চ ১৫ রান করেন। মার্কো জানসেন ৩ বলে ০, কেশভ মহারাজ ১৩ বলে ৩ রান করে সাজঘরে ফেরত যান।

বাকি ৬ রান তুলতে গিয়ে বাকি ২টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নান্দ্রে বার্জার করেন ১১ বলে ৪ রান ও কাগিসো রাবাদা করেন ১৩ বলে ৫ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন সিরাজ। ১৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। এর আগে মাত্র দুইবার ফাইফার (৫ উইকেট) পূর্ণ করেছিলেন এই ডানহাতি পেসার।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শৈত্যপ্রবাহ কতদিন চলবে জানাল আবহাওয়া অফিস
Next Article খুলনা ৪ আসনে নৌকার ভোট ব্যাংকে কেটলি প্রতিকের হানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?