By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সিরিজ জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > সিরিজ জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ
খেলাধূলাজাতীয়জেলার খবর

সিরিজ জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ

Last updated: 2021/09/10 at 9:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

কিউইদের দেওয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে বাংলাদেশ। ২৭ রানে হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি লিটন দাস। এজাজ প্যাটেলের বলে ১০ রানে ফেরেন তিনি। এরপর দলীয় ৩৮ এবং ৩৯ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার এবং নাইম শেখ। সৌম্য করেন ৪ এবং নাইম করেন ২১ বলে ২৩ রান। ৩ উইকেটের ধাক্কা সামাল দেয়ার আগেই রাচিনকে উইকেট বিলিয়ে বসেন মুশফিকও।

৪৬ রানে ৪ ব্যাটসম্যানের বিদায়ের পরও মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন মিলে লড়াই চালয়ে যান। তাদের ব্যাটেই দলীয় ১০০ পার করে বাংলাদেশ। নিজেদের মধ্যে জুটির হাফ সেঞ্চুরিও করেন তারা। তবে তাদের ৬৩ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান স্কট কুগলেগেন। দলীয় ১০৯ রানে ২৩ রান করে ফেরেন দলপতি রিয়াদ।

এর একটুখানিক পর ৪ রানে নুরুলকে ফেরান এজাজ। ১৮তম ওভারের শেষ বলে বোল্ড হন শামিম। শেষ ১২ বলে বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৪৬ রান। অপরপ্রান্তে থাকা আফিফ একা লড়াই করেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। অপরাজিত থাকেন ৪৯ রানে, বাংলাদেশ পরাজিত হয় ২৭ রানে।

এদিনও টস ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছিল মাহমুদউল্লাহর থেকে। শুক্রবারও টস হেরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বরাবরের মতো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে সময় নেননি টম ল্যাথাম। তবে দিন কিউই অধিনায়ককে হতাশ করেননি দলের ওপেনাররা। ইনিংসের প্রথম ওভারে তাসকিন আহমেদের বিপক্ষে ২ রান এলে পরের ওভারের প্রথম বলেই নাসুম আহমের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ ফেলেন শামিম পাটোয়ারি। জীবন পান রাচিন রবীন্দ্র।

কিন্তু পরের দুই বলেই এই স্পিনারকে ছক্কা এবং চার হাঁকান ফিন অ্যালেন। তৃতীয় ওভারে মাত্র ৫ রান এলেও চতুর্থ ওভারে যেন নাসুমকে আরও পেয়ে বসেন অ্যালেন। দুই ওপেনার মিলে নেন ১৯ রান। ফলে আগের চার ম্যাচের তুলনায় সিরিজের শেষ ম্যাচে এসে সর্বোচ্চ ওপেনিং জুটি পায় কিউইরা।

পঞ্চম ওভারের প্রথম বলেই নিউজিল্যান্ড পৌঁছে যায় দলীয় ৫০ রানের জুটি। তবে ওভারের চতুর্থ বলে শরিফুলের বাউন্সারে পুল করতে গিয়ে মুশফিকের তালুবন্দি হন রাচিন। ১৭ বলে ১১ রান করেন তিনি। এরপরের বলেই লেগ বিফরের ফাঁদে পড়েন অ্যালেন। তবে রিভিউ নিয়ে বাঁচলেও ওভারের শেষ বলেই বোল্ড হন তিনি। ২৪ বলে ৪১ রান করে বিদায় নেন এই ওপেনার।

৬ ওভারে স্কোরবোর্ডে ৫৮ রান তুললেও, অষ্টম ওভারে বোলিংয়ে আসা আফিফ হোসেনকে উইকেট ছুঁড়ে দেন উইল ইয়াং। অফ স্টাম্পের বাইরে ছোড়া বল তাড়া করতে গিয়ে নুরুল হাসানের তালুবন্দি হন এই কিউই। ৭১ রানে তৃতীয় উইকেট হারানোর পর দলীয় ৮৩ রানে কলিন ডি গ্রান্ডহোমকে বিদায় করেন নাসুম। ৯ রানে শামিমকে ক্যাচ দিয়ে বসেন তিনি। চলতি সিরিজে এ নিয়ে চতুর্থবার এই ব্যাটসম্যানকে বিদায় করেন নাসুম।

তারপরও উইকেটে টিকে থেকে দলকে ১০০’র ওপর নিয়ে যান ল্যাথাম। সঙ্গ দেন নিকোলস। তবে দলীয় ১১৮ রানে তাসকিনের গতিময় বোলিংয়ে উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নেন নুরুল। অভিজ্ঞ নিকোলস বিদায় নিলেও কোল ম্যাককনকি নিয়ে রান বাড়াতে থাকেন ল্যাথাম।

১৯তম ওভারে তাসকিনের বিপক্ষে ১৯ রান নিয়ে দলকে ১৫০ রানের পুঁজি এনে দেন কিউই দলপতি। শেষ ওভারে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে দলকে ১৬১ রানের পুঁজি এনে। ম্যাককনকি অপরাজিত থাকেন ১৭ রানে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 10, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুন নিহত
Next Article দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় কৃষিবিপ্লব ঘটবে -কৃষিমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?