By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

Last updated: 2024/06/10 at 4:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সিলেটে ভারী বৃষ্টিতে টিলা ধসে চাপা পড়া একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারীরা।

তাঁরা হলেন—আগা করিম উদ্দিন (৩০) তাঁর স্ত্রী সাম্মি রুজি বেগম (২৫) ও তাদের ২ বছরের শিশু তানিম।

এর আগে সোমবার ভোরে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের মেজরটিলার চামেলিবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান, সোমবার সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের ৭ জন মানুষ মাটিচাপা পড়ে। পরে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ‘জীবিত উদ্ধার চারজনও গুরুতর আহত হয়েছেন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ পাওয়া গেছে।’

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, ‘পাহাড় ধসের খবর পেয়ে সকাল ৭টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের ওপরে পড়েছে। ঘরটি টিলার নিচেই ছিল। এতে ওই ঘরের ৭ ব্যক্তি আটকা পড়েন। এর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও তিনজনের মরদেহ পাওয়া যায়।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল ১০টায় তিনি ঘটনাস্থলে যান। পরিদর্শনের সময় তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। সেনাবাহিনীর একটি চৌকস দল, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও সিটি করপোরেশনের উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতায় কাজ করেছেন। সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। বর্ষাকালে টিলাধসের ঘটনা প্রায়ই ঘটে। তাই সকলকে সচেতন থাকতে হবে।’

এই সময়ে টিলার নিচে বা ওপরে কাউকে না থাকার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘অপরিকল্পিত টিলা কাটার কারণে ধসের ঘটনা ঘটছে। তাই টিলা কাটা এবং টিলার আশপাশে থাকা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করত। বিষয়টি নিয়ে নগর ভবনে জরুরি একটি সভার আহ্বান করেছি এবং জনসচেতনতা বৃদ্ধি করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করবে সিলেট সিটি করপোরেশন।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
Next Article গুরুত্ব পাবে বাংলাদেশসহ প্রতিবেশীরা, জানালেন মোদি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 17 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?