By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সিলেটে দশ মামলায় আসামি ১৬ হাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সিলেটে দশ মামলায় আসামি ১৬ হাজার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিলেটে দশ মামলায় আসামি ১৬ হাজার

Last updated: 2024/07/25 at 3:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতার ঘটনায় সিলেট মেট্রোপলিটন এলাকায় ১০টি মামলা দায়ের করা হয়েছে। ৩টি থানায় দায়েরকৃত এসব মামলায় ২৪৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে। এ সব মামলায় ইতোমধ্যে ১৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দায়েরকৃত মামলাগুলোর মধ্যে কোতোয়ালি থানায় হত্যা, ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় ৫টি, জালালাবাদ থানায় দায়েরকৃত ৪টির ৩টিতে পুলিশ বাদী ও একটিতে বিদ্যুৎ কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আজ বুধবার (২৪ জুলাই) মহানগর পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সিলেট কোতোয়ালি থানায় হত্যাসহ ৫টি মামলা, জালালাবাদ থানায় ৪টি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালি থানায় গত ১৭ ও ১৮ জুলাই উপ-পরিদর্শক (এসআই) কল্লোল গোস্বামী বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় ১৭ জন ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন করে আসামি করা হয়েছে। ২০ জুলাই কোতোয়ালি থানায় মামলা হয়েছে ৩টি। এর মধ্যে এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে দায়েরকৃত হত্যা ও বিস্ফোরক বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০০ থেকে ৩০০০ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই জুনেদ আহমদ বাদী হয়ে দায়েরকৃত মামলার এজাহারে ৪০ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০০ থেকে ৩০০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া কোতোয়ালি থানা পুলিমের এসআই মো. আব্দুল আলীম বাদী হয়ে দায়েরকৃত মামলায় এজাহার নামীয় ৪০ জন এবং অজ্ঞাত ২৫০০ থেকে ৩০০০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন বলেন, ৫টি মামলার মধ্যে একটি পুলিশের গাড়ি ভাঙচুর, পোস্ট অফিস ভাঙচুরের ঘটনায় একটি, কোর্ট পয়েন্টে ভাঙচুরের ঘটনায় একটি, বিশেষ ক্ষমতা আইনে ও সাংবাদিক নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মহানগরীর জালালাবাদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, গত ২০ জুলাই ভাঙচুর ও অগ্নিসংযোগ, অ্যাসল্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দুষ্কৃতিকারীরা বিদ্যুৎ অফিসে অনুপ্রবেশ করে সিকিউরিটি পোস্ট ভাঙচুর করে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসআই মাসুদ রানা বলেন, গত ২০ জুলাই জালালাবাদ থানায় দায়েরকৃত মামলার মধ্যে এসআই জুয়েল চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় ৩৮ ও অজ্ঞাত ২৫০০ থেকে ৩০০০ জনকে আসামি করা হয়েছে। একই দিনে থানার এসআই মো. লোকমান হোসেন বাদী হয়ে এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়। একই দিনে থানার আরেক কর্মকর্তা এসআই সবুজ দাস বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০০ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে।

নগরের দক্ষিণ সুরমা থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ আক্রান্তের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫শ জনকে আসামি করা হয়েছে। আর মোট ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক নিরাপত্তা মো. বোরহান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কে কোথায় হামলা চালাবে আগেই প্রস্তুত করে রেখেছিল বিএনপি: ওবায়দুল কাদের
Next Article পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত গ্রামে হামলায় ১৬ শিশুসহ নিহত ২৬
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 4 hours ago
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?