By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

Last updated: 2023/07/20 at 1:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সিলেটে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকহা রেজিস্ট্রার কাজী আমির উদ্দিন (৩৯) এবং কোম্পানীগঞ্জের পূর্ব টুকেরবাজারের ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশার চালক কালন মিয়া (৩৬)। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের উত্তরে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ভোলাগঞ্জগামী মাইক্রোবাসটির সামনের ডানপাশের চাকা ফেটে যায়। তখন বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটি খালে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। আহত অন্য দুইজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Next Article নগরীতে ইয়াবা-গাঁজাসহ ৩ বিক্রেতা গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 10 hours ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 14 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 14 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?