By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সীমান্তে গুলি চালাতে পারে বিএসএফ, সতর্ক করে বিজিবির মাইকিং
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সীমান্তে গুলি চালাতে পারে বিএসএফ, সতর্ক করে বিজিবির মাইকিং
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্তে গুলি চালাতে পারে বিএসএফ, সতর্ক করে বিজিবির মাইকিং

Last updated: 2024/06/12 at 5:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সীমান্তে গুলি চালাতে পারে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সতর্ক করে মাইকিং করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যেতে বারণ করছে বাহিনীটি।

বুধবার (১২ জুন) বেলা ১২টা থেকে যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় ৪৯ বিজিবির অধীন আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হচ্ছে।

মাইকিংয়ে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা।

জানা গেছে, সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফের ধারণা, এ কাজ বাংলাদেশের দুর্বৃত্তরা করেছে। এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে, এমন ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয়, সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়।’

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান বলেন, ‘মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আমাদের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি
Next Article দক্ষিণ এশিয়ার তৃতীয় শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?