By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সুইজারল্যান্ডের সহযোগিতা বন্ধের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে বাংলাদেশে

Last updated: 2025/02/01 at 4:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়া, এই তিন দেশের জন্য উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড সরকার। সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হচ্ছে, সরকারের উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। যদিও অর্থায়ন বন্ধের মতো সিদ্ধান্তের প্রক্রিয়া আরও আগে থেকে শুরু করা হয়। এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। খবর বিবিসি।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিয়ের-আলাঁ এল্টশিঙ্গার লিখিত এক বক্তব্যে বিবিসিকে জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে ধাপে বন্ধ করা হবে এবং ২০২৮ সালের শেষে বাংলাদেশ আর সুইস উন্নয়ন সহযোগিতার অগ্রাধিকারপ্রাপ্ত দেশ থাকবে না।
সুইস সরকারের সংসদের বাজেট কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল ডিসেম্বর মাসের শেষদিকে। ২০২৫ সালের বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ এবং ২০২৬-২৮ অর্থবছরের জন্য ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। চলতি বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে সুইস ফেডারেল কাউন্সিল সংসদের গৃহীত উন্নয়ন সহযোগিতার বাজেট কাটছাঁটের বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জানানো হয়।
২০২৮ সালের মধ্যে সুইজারল্যান্ড বাংলাদেশসহ তিনটি দেশে দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম বন্ধ করবে। আবার অনেক ক্ষেত্রে ২০২৫ সাল থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অর্থায়ন বন্ধ করা হবে, যেমন জাতিসংঘের জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, জাতিসংঘের এইডস কর্মসূচি ও গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন । জাতিসংঘের আরও বেশ কিছু সংস্থা, বিভিন্ন সুইস বেসরকারি সংস্থা, আন্তর্জাতি উন্নয়ন ব্যাংক ও অভিবাসন সংক্রান্ত আন্ত:বিভাগীয় তহবিলেও ধাপে ধাপে কাটছাঁট করা হবে। এই তথ্য উল্লেখ করা হয়েছে সুইস ফেডারেল কাউন্সিলের প্রেস বিজ্ঞপ্তিতে।
সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্সের (পররাষ্ট্র দপ্তর) মুখপাত্র এল্টশিঙ্গার বিবিসিকে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্ষেত্রে একই মানদন্ড প্রয়োগ করা হয়েছে, যেটি অন্যান্য দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ব্যবহৃত হয়েছে।এই মানদন্ডের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রেক্ষাপটে সুইস উন্নয়ন সহযোগিতার বিশেষ অবদান, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদি পররাষ্ট্র নীতি, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা ও অর্থনৈতিক সহযোগিতা এবং স্থানীয় চাহিদা। মাঝারি ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে এই মূল্যায়ন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ইতিবাচক ছিল। বর্তমান সংকটের আগে দেশটি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি করছিল। তবে এখনো বাংলাদেশে মানবিক সহায়তা ও বিশেষ কিছু লক্ষ্যভিত্তিক কর্মসূচির (যেমন, রোহিঙ্গা শরণার্থী সহায়তা, জলবায়ু ঝুঁকি হ্রাস) মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে, যাতে বিভিন্ন সংকট মোকাবিলা করা যায়। বাংলাদেশে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উপস্থিতি বজায় রাখলেও ২০২৮ সালের পর বাংলাদেশ আর সহযোগিতার অগ্রাধিকারে থাকবে না বলা হয়েছে সে লিখিত বক্তব্যে।
আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের উন্নয়নের যে ধারা তুলে ধরা হয়েছিল সে অনুযায়ী বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে পূর্ণ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা। তবে বাংলাদেশ কেন এই সিদ্ধান্তের মধ্যে অন্তর্ভুক্ত হলো সেই প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ূন কবির বলছেন, বাংলাদেশ কিন্তু এই ধরনের দেশ থেকে বেশ ভালোই সহযোগিতা পায়, ফলে সংকোচন নীতিতে যেতে হলে খুব স্বাভাবিকভাবে আমাদের চেহারাটা তাদের সামনে ভেসে ওঠে। সেই কারণেই হয়তো বাংলাদেশ পড়েছে।
বাংলাদেশে অর্থায়ন বন্ধের ঘোষণা বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করার শঙ্কা সৃষ্টি করছে। হুমায়ূন কবির বলেছেন, বাংলাদেশে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, নারী উন্নয়ন এমন অনেক ক্ষেত্রেই সুইস সহযোগিতাটা অনেকটা ‘স্ট্রিং অ্যাটাচ’ বা শর্তসাপেক্ষ ছাড়াই হয়ে থাকে। সে জায়গায় যদি এমন সহযোগিতা কমে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্য চাপ বাড়াবে বা কিছুটা শূন্যতা তৈরি করবে।
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যেভাবে বিশ্বব্যাপি অর্থায়ন পুনর্বিবেচনার জন্য স্থগিত করেছেন সে প্রেক্ষাপটে তিনি বলেন, আস্তে আস্তে একটা প্রবণতা পরিষ্কার হচ্ছে যে বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে আগে যে উদার ব্যবস্থা ছিল বা পশ্চিমা যে উন্নত বিশ্ব তারা এটাকে যে নৈতিক মানদন্ডের বিচারে দেখতো সেই জায়গাটা থেকে তারা সরে আসছে ধীরে ধীরে। এর মধ্যে তারা একটা ইউটিলিটি স্ট্যান্ডার্ড বা নিজেদের প্রেক্ষাপটে প্রয়োজন কিনা সেই আঙ্গিকে বিষয়গুলোকে দেখার চেষ্টা করছে। যে কারণে অনেক দেশই এমন রিভিউ বা পুনর্বিবেচনার দিকে যেতে পারে।
আমেরিকার সিদ্ধান্তের পর পরই অনেক ক্ষেত্রেই বাংলাদেশে উন্নয়ন সংস্থাগুলো প্রকল্প বন্ধ বা স্থগিত করেছে। অনেক ক্ষেত্রে পরিসর সীমিত করে আনা হয়েছে। সুইস সিদ্ধান্তেও ধীরে ধীরে এমন প্রভাব আরও আসার আশঙ্কা রয়েছে। (সংক্ষেপিত)।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
Next Article কুষ্টিয়ার খোকসায় যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?