
বিজ্ঞপ্তি : সুইডেনে পবিত্র ঈদুল আযহার দিনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন “মুসল্লি পরিষদ বাংলাদেশ” এর আহবায়ক স ম গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ সোহরাব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মানুষের হৃদয়ে আঘাত দেয়া উচিত নয় এবং তা কোনভাবেই মতপ্রকাশের স্বাধীনতা হতে পারে না। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ইতিপূর্বেও সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা মহান আল্লাহতায়ালাকে অবমাননা, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননা করা হয়েছে যা বিশ্বের দেড়শত কোটি মুসলমানের হৃদয়কে রক্তাক্ত ও ক্ষত বিক্ষত করেছে। বিশ্ব মুসলিম বার বার এ ধরনের অবমাননার ঘটনা বরদাস্ত করতে পারে না। বাক স্বাধীনতার নামে এ ধরনের কর্মকান্ড গ্রহণযোগ্য নয় । এই সব কর্মকান্ড মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার ওপর মারাত্মক আঘাত সৃষ্টি করছে। সে কারণে মুসলিমগণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।