By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবন ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদূত, কুটনৈতিকসহ ২০ সদস্যের প্রতিনিধি দল

Last updated: 2025/04/02 at 5:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঈদের ছুটিতে সুন্দরবনের সৌন্দার্য উপভোগ করে ঘুরে গেলেন রাশিয়ান রাষ্ট্রদুত, কুটনৈতিক দলের সদস্য ও তার পরিবারসহ প্রায় ২০ সদস্যের প্রতিনিধি দল। এবারের ঈদের লম্বা ছুটিতে সুন্দরবনে এমনেই পর্যটকদের ঢল, তার মধ্যে সুন্দর এই সময়টা মনোরম পরিবেশে কাটানোর জন্য বনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ঘুরে গেলেন রাষ্ট্রদুত মি: এ্যালেকজন্ডার খোজিনসহ তার সফর সঙ্গিরা। ১ ও ২ এপ্রিল বনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। সঙ্গে ছিলেন প্রশাসনের কর্মকর্তাগন।

জানা গেছে, ঈদের দিন থেকে শুরু করে শুধু বনের করমজল পর্যটন স্পটই নয়, সুন্দরবনের ৬টি স্থানই দেশ-বিদেশী পর্যটকে রয়েছে কানায় কানায় ভর্তি। ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু করমজলেই প্রায় ১০ হাজারের বেশী পর্যটকের আগমন ঘটেছে।

দেশের যে কোনো জায়গা থেকে সবচেয়ে কাছের ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হচ্ছে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পট।আর এখানেই সবচেয়ে বেশি আগ্রহ ভ্রমণপিপাসুদের। করমজল ছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী, দুবলা ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের।

করমজলর রয়েছে মায়াবি হরিণ, কুমির, বানর, কচ্ছপ সহ নানা প্রকারের বন্যপ্রানী। বনের গহিনে এ প্রানীদের ডাক শুনলে মন ভরে যায় দর্শনার্থীদের। তাই সুন্দরবনে সৌন্দর্য আর বন্যপ্রানীর ডাক শোনার জন্য সরকারী সফরে করমজলে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদুত এইচ হ মি: এ্যালেকজান্ডার খোজিন, সফর সঙ্গী দুতাবাসের কুটনৈতিক দলের ১২ জন সদস্য ও রাষ্ট্রদুতের পরিবারবর্গসহ ২০ সদস্যের প্রতিনিধি দল। তারা ১ ও ২ এপ্রিল সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। বিশেষ করে করমজলে মায়াবি হরিন, কুমির বানরসহ বিভিন্ন বন্য প্রানী দেখে মুগ্ধ হয় রাষ্ট্রদুত ও তার সফর সঙ্গীরা।

বনের দুরের সৌন্দার্য দেখার জন্য টাওয়ারের ওপর থেকে ছাতার মতো বিস্তৃত বনের বিভিন্ন গাছপালা, তার মনমুগ্ধকর পরিবেশ ঘুরে ঘুরে দেখেন তারা।

পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, এবারের ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটক আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি। তার মধ্যে রাশিয়ান রাষ্ট্রদুতসহ বেশ কয়েকজন বিদেশী অতিথি এসেছে সুন্দরবনের করমজলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছুটির দিনেও বিদেশী পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা। টানা ৯ দিনের ছুটি ও বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় পর্যটক আসা বেড়েছে বলে মনে করছেন বন বিভাগের কর্মকর্তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজার বাসিন্দারা
Next Article কালীগঞ্জে ওষুধের দোকানে চুরি করে, মালিককে চোরের ফোন!
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?