By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: সুন্দরবনের ট্যুরিষ্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক নারী পর্যটকের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > সুন্দরবনের ট্যুরিষ্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক নারী পর্যটকের মৃত্যু
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনের ট্যুরিষ্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক নারী পর্যটকের মৃত্যু

Last updated: 2025/09/20 at 5:56 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের কচিখালীতে এবার ট্যুরিষ্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক একজন বিদেশী নারী পর্যটক মারা গেছে। শনিবার বেলা ১১টায় ট্যুরিষ্ট জাহাজ ”এমভি আলাস্কায়” এ ঘটনা ঘটে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, পর্যটকবাহী বিলাস বহুল ট্যুরিষ্ট জাহাজ ”এমভি আলাস্কা” শনিবার (২০ সেপ্টম্বর) সকালে পর্যটন কেন্দ্র কচিখালীতে নোঙর করে। বেলা ১১টার সকালের নাস্তা খেয়ে আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) (ঈঅজগঊখ ঘঙঊখঊঊঘ) তার কেবিনে যায়। জাহাজের ষ্টাফ তার জন্য কফি নিয়ে গেলে কেবিনের বিছানায় ঐ পর্যটককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা একজন পর্যটক চিকিৎসক শারিরিক পরীক্ষা করে কারমেল নোইলিনকে মৃত ঘোষণা করেন। পর্যটকের সাথে তার বাংলাদেশী নাগরিক স্বামী রয়েছেন । তার নাম জানা যায়নি। ধারনা করা হচ্ছে হার্টএ্যাটাকে সে মারা গেছে বলে এসিএফ জানান। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান, ট্যুরিষ্ট জাহাজে বিদেশী নাগরিক নারী পর্যটক মারা যাওয়ার খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে থানা থেকে কচিখালীতে পুলিশ পাঠানো হয়েছে। ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট আলাস্কা জাহাজে বিদেশী নারী পর্যটক মারা যাওয়ার খবর নিশ্চিত করে বলেন, ৭৫ জন পর্যটক নিয়ে ট্যুরিষ্ট জাহাজ আলাস্কা শুক্রবার খুলনা থেকে ছেড়ে সুন্দরবনে রওয়ানা হয়ে যায়। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, শরণখোলা রেঞ্জ সদর থেকে বনবিভাগের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গেছে। পর্যটকবাহী জাহাজটিতে একজন বিদেশী এবং ৭৪ জন এদেশীয় নাগরিক রয়েছেন বলে ডিএফও জানান। প্রসঙ্গত,গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী-ডিমেরচরে সমুদ্রে ভেসে গিয়ে ঢাকার মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক মারা যায়। ৩০ ঘন্টাপরে সাগরে ভাসমান তার লাশ পাওয়া যায়।

জন্মভূমি ডেস্ক September 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
Next Article শরণখোলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন
আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 14 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?