By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনের বন কর্মকর্তাদের বিরুদ্ধে জেলেদের বিস্ফোরক অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > সুন্দরবনের বন কর্মকর্তাদের বিরুদ্ধে জেলেদের বিস্ফোরক অভিযোগ
খুলনা

সুন্দরবনের বন কর্মকর্তাদের বিরুদ্ধে জেলেদের বিস্ফোরক অভিযোগ

Last updated: 2025/10/06 at 3:55 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা): সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় টাকার বিনিময়ে মাছ ধরার সুযোগ করে দেওয়া এবং পরে বেশি টাকা না পেলে জেলেদের আটক করে চালান দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে।

খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মৎস্যজীবী মোঃ রজব আলী সোমবার সকালে কয়রা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের ভ্রমোরখালী টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম দায়িত্ব নেওয়ার পর থেকে এ ধরনের কর্মকাণ্ড বহুগুণে বেড়ে গেছে। সুন্দরবনের ওই অংশটি সরকার কর্তৃক অভয়ারণ্য এলাকা ঘোষিত হওয়ায় সেখানে জেলেদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও দায়িত্বে থেকে ওই কর্মকর্তা আব্দুল হাকিম গরিব জেলেদের প্রভাবিত করে সেখানে ঢোকার ও মাছ ধরার অনুমতি দেন এবং বিনিময়ে নেন “গোন চুক্তি” অনুযায়ী টাকা — প্রতি দশ দিনে এক গোন।

রজব আলী জানান, নৌকা প্রতি ১০ হাজার টাকা করে তাদের ১০টি নৌকার জন্য প্রতিবার গোনের আগে ওই কর্মকর্তার হাতে নগদ এক লাখ টাকা দিতে হতো। সে মোতাবেক প্রায় ৮-১০ দিন আগে আব্দুল হাকিম কয়রা সদরে এসে একটি হোটেলে অবস্থানকালে মহাজনের উপস্থিতিতে তার হাতে গোন চুক্তির অগ্রিম বাবদ নগদ ৮০ হাজার টাকা দেওয়া হয়। এরপর তারা বনে প্রবেশ করে মাছ ধরতে থাকেন।

কিন্তু আগাম টাকা নেওয়া সত্ত্বেও গত ২ অক্টোবর ওই কর্মকর্তা তাদের সাতজন জেলেকে আটক করে টহলফাঁড়িতে নিয়ে যান। সেখানে আরও বেশি টাকা দাবি করে তাদের অবৈধভাবে দুই দিন আটক করে রাখেন। জেলেরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ৫ অক্টোবর বন আদালতের মাধ্যমে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর বাকিরা বিপদ বুঝে পালিয়ে বাড়ি ফিরে আসেন।

রজব আলী আরও জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদ-নদীতে কিছু বন কর্মকর্তা প্রভাবিত চুক্তির মাধ্যমে জেলেদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মাছ ধরার অনুমতি দেন। কিন্তু কিছুদিন পর আরও বেশি টাকা দাবির উদ্দেশ্যে একই জেলেদের আটক করে নৌকা, জাল ও মাছ জব্দ করেন এবং আদালতে চালান দেন। এতে নিরীহ জেলেরা চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি বলেন, বন বিভাগের কিছু কর্মকর্তার এই অনৈতিক আচরণে বনজীবী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নামছেন, অথচ সঠিক পাশ ও পারমিট থাকা সত্ত্বেও কর্মকর্তাদের অবৈধ অর্থদাবি মেনে নিতে বাধ্য হচ্ছেন।

রজব আলী আরও বলেন, “আমরা নিয়ম মেনে রাজস্ব দিয়ে মাছ ধরতে চাই, কিন্তু বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা আমাদের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছেন। টাকা না দিলে তারা নৌকা ও মাছ জব্দ করে মামলা দিয়ে দিচ্ছেন।”

তিনি এ সময় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বন বিভাগের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি সুন্দরবনের জেলেদের বৈধভাবে মাছ ধরার সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপকূলীয় এলাকার আরও বেশ কয়েকজন জেলে উপস্থিত ছিলেন। তারা বন বিভাগের নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

জন্মভূমি ডেস্ক October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
Next Article সাতক্ষীরাসহ দেশজুড়ে শুরু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন থ্রি
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 10 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
খুলনাজেলার খবর

খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?