By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: সুন্দরবনের বাঘ বিলুপ্ত হবে ৫০ বছরের মধ্যে্ঃ মত গবেষকদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > সুন্দরবনের বাঘ বিলুপ্ত হবে ৫০ বছরের মধ্যে্ঃ মত গবেষকদের
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের বাঘ বিলুপ্ত হবে ৫০ বছরের মধ্যে্ঃ মত গবেষকদের

Last updated: 2025/03/10 at 12:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী ৫০ বছরের মধ্যে হারিয়ে যাবে বিশ্ব-ঐতিহ্য সুন্দরবনের বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ুর প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এ অবস্থায় হারিয়ে যেতে শুরু করেছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। বিশ্বের বৃহৎ এই বাঘের আশ্রয়স্থল বিলীন হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বাঘ সুন্দরবনের রক্ষক। এ বাঘের জন্যই সুন্দরবন এত বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। সুন্দরবনে বাঘ না থাকলে বনের সামগ্রিক ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। জাতিসংঘের নতুন এক গবেষণা প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিজ্ঞানীদের সর্বশেষ গবেষণায় এমন আশঙ্কার কথা বলা হয়েছে। অথচ ২০১০ সালে রাশিয়ায় বাঘ সম্মেলন হয়েছিল। সেখানে বাঘ আছে, এমন ১৩টি দেশের সরকারপ্রধানসহ বাংলাদেশের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে একটি টার্গেট নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে একটি দেশ থেকে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে বাঘ পৃথিবীর মাত্র ১২টি দেশে টিকে আছে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ভুটান, নেপাল ও রাশিয়া। উলেস্নখ্য, বাংলাদেশ ও ভারতের চার হাজার বর্গমাইল এলাকা নিয়ে সুন্দরবন। রয়েল বেঙ্গল টাইগারসহ কয়েকশ’ প্রজাতির প্রাণীর আবাস বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনে। এ অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সুন্দরবনের ৭০ শতাংশ ভূমি সমুদ্রের উপরিভাগের মাত্র কয়েক ফুট ওপরে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বাংলাদেশে বাঘের জন্য কোনো উপযুক্ত জায়গা থাকবে না। সাম্প্রতিক অন্য এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাঘের আবাসস্থল তলিয়ে যাবে। গবেষণা অনুযায়ী, ২০৫০ থেকে ২০৭৫‌‌সালের মধ্যে ৫ দশমিক ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৩ শতাংশ আবাসস্থল হারিয়ে যাবে। বর্তমান হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে বায়ুমন্ডলের উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সুন্দরবনের বাঘ নিয়ে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিজ্ঞানীদের যৌথ এক গবেষণা প্রকাশ করেছে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট। ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সাগরের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ অংশে সুন্দরবনের বিপন্ন বাঘ’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, ক্রমাগত সাগরের পানি বাড়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থিত সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্ব হুমকির মুখে। গবেষণা পর্যালোচনায় বলা হয়েছে, আগামী ৫০ বছরে, অর্থাৎ ২০৭৫ সালের মধ্যে রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন বিলুপ্ত হয়ে যাবে। বনবিভাগের তথ্যানুযায়ী, ১৯৭১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট সাতবার বাঘশুমারি হয়েছে। শুমারি অনুসারে ১৯৭১ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৩২০টি, ১৯৭৫ সালে ৩৫০টি, ১৯৮০ সালে ৪৩০টি, ১৯৯২ সালে ৩৫৯টি, ১৯৯৩ সালে ৩৬২টি, ২০০৪ সালে ৪৪০টি এবং সর্বশেষ ২০১৫ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। সুন্দরবনে গত ১৫ বছরে গড়ে বাঘ কমেছে ৮৬ শতাংশ ২০২৪ সালের বাঘ গণনায় ১১ টি বাঘ বেড়ে ‌বর্তমান সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে এর আগের গণনায় ছিল ১১৪ টি বাঘ। সুন্দরবন পৃথিবীর পাঁচটি বৃহৎ বাঘের আবাসস্থলের মধ্যে একটি। বাঘ এই বনের প্রাকৃতিক পাহারাদার। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বাঘ সুন্দরবন প্রতিবেশব্যবস্থা নিয়ন্ত্রণকারী প্রাণী। পরিবেশের ভারসাম্যপূর্ণ প্রতিবেশব্যবস্থা টিকিয়ে রাখতে সুন্দরবনে বাঘের উপস্থিতি অপরিহার্য। ২০১৫ সালে সুন্দরবনে বাঘের উপর একটি জরিপ সম্পন্ন হয়। এতে সুন্দরবনে ১০৬টি বাঘ থাকার তথ্য উঠে আসে। ২০০৪ সালে পায়ের ছাপ পদ্ধতিতে ৪৪০টি বাঘ থাকার কথা বলা হয়েছিল। জলবায়ুর প্রভাব ছাড়াও বন উজাড় ও অবৈধ শিকারের ফলে রয়েল বেঙ্গল টাইগার এখন বিশ্বে ‘বিপদাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত। বর্তমানে সারাবিশ্বে প্রকৃতিতে বিদ্যমান বাঘের সংখ্যা প্রায় তিন হাজার ৮৯০টি। বাঘ বিশেষজ্ঞদের মতে, বাঘের সংখ্যা দ্রম্নত কমে যাওয়ার এই প্রবণতা চলমান থাকলে পৃথিবী থেকে বাঘ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঘের আবাসস্থল উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমানে সুন্দরবনের প্রায় ৫২ শতাংশ এলাকা অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে উভয় সুন্দরবনের বাঘ সংরক্ষণ, বাঘ ও শিকারি প্রাণী পাচার বন্ধ, দক্ষতা বৃদ্ধি, মনিটরিং ইত্যাদির জন্য একটি সমঝোতা স্মারক এবং একটি প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। সুন্দরবনের বাঘ রক্ষার লক্ষ্যে জাতীয় পর্যায়ে টাইগার কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। বাঘ সংরক্ষণের জন্য বাংলাদেশ টাইগার অ্যাকশন পস্ন্যান প্রণয়ন করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রেড ক্রিসেন্ট একটি মানবিক সংস্থা দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ায়
Next Article বাবার সাথে ধান কেটে ফেরার সময় বজ্রপাতে প্রাণ গেল সন্তানের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 32 minutes ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 32 minutes ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?